উদ্দীপক ও 'সোনার তরী' কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর জীবনদর্শন বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ও 'সোনার তরী' কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর জীবনদর্শন হলো পৃথিবী মানুষের কর্মফল গ্রহণ করলেও ব্যক্তি মানুষকে হারিয়ে যেতে হয় কালের অতল গহ্বরে। 'সোনার তরী' কবিতায় কবি মানবজীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। সময় পরিক্রমার সাথে সাথে মানুষের কর্মের পরিধি বিস্তৃত হলেও আয়ুষ্কাল কমতে থাকে। ধীরে ধীরে একসময় মৃত্যু তাকে হাতছানি দিয়ে মহাকালের পথে নিয়ে যাবে। কেবল বেঁচে থাকে তার মহৎ কর্ম 1 শতচেষ্টার পরও এই অনিবার্য পরিণতি থেকে ব্যক্তি মানুষের রেহাই নেই । উদ্দীপকে বলা হয়েছে, কালের স্রোতে মানুষ একসময় হারিয়ে গেলেও তার কর্ম পৃথিবীতে অবিনশ্বর। মানুষের মৃত্যুর পরও তার সৃষ্টিকর্ম পৃথিবীতে টিকে যায়। বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র। স্বাধীনতার বেশ অনেকবছর পার হয়ে গেছে। তবুও পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়- অনাচার বাঙালি ভুলেনি। আবার বঙ্গবন্ধুর অপরিহার্যতা ও শহিদের আত্মদানও জাতি গর্বের সাথে স্মরণ করে। কালের স্রোতে ব্যক্তি মানুষদের মৃত্যু হয়। কিন্তু তার কর্মের মৃত্যু নেই। রূপকের আড়ালে এ কথাই রবীন্দ্রনাথ তাঁর 'সোনার তরী' কবিতায় তুলে ধরেছেন। সেখানে দেখা যায়, বিরূপ পরিবেশে ধান কাটার পর এক কৃষক মাঝিকে তার ধান তুলে নেওয়ার জন্য আর্জি জানালে মাঝি তাঁর কর্মফলরূপী ধান নৌকায় তুলে নেয়। কিন্তু ফসল উৎপাদনকারী কৃষকের আশ্রয় মেলে না। অর্থাৎ মানুষের মহৎ কর্ম মহাকালের মাঝে ঠাঁই পেলেও ব্যক্তিমানুষকে অবধারিতভাবেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয় । রবীন্দ্রনাথ এই গভীর জীবনদর্শনই আলোচ্য কবিতায় তুলে ধরেছেন, যা উদ্দীপকের ক্ষেত্রেও শতভাগ সত্য ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
উদ্দীপক ও 'সোনার তরী' কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর জীবনদ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর