শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার বর্ষা প্রকৃতির তুলনামূলক চিত্র অঙ্কন কর।

উত্তর: বর্ষা প্রকৃতির বর্ণনার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'সোনার তরী' কবিতার তুলনামূলক সাদৃশ্য বিদ্যমান। 'সোনার তরী' কবিতায় কবি অত্যন্ত সূক্ষ্ম বর্ণনাভঙ্গিতে বর্ষা প্রকৃতির চিত্র তুলে ধরেছেন। নদীমাতৃক বাংলাদেশে নদী, ধানখেত, মেঘভরা প্রকৃতি সবকিছু মিলে এক নান্দনিক প্রাকৃতিক আবহ উঠে এসেছে কবিতায়। উদ্দীপকে কবি বর্ষা প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছে। নীল আকাশে ঘন মেঘ ছেয়ে যাওয়ায় কবি সবাইকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। দিনভর ঝরঝর বাদল ধারায় আউশ ধানের খেত জলে টইটম্বুর হয়ে উঠেছে। কালিমাখা মেঘের অন্ধকারে ছেয়ে গেছে সমস্ত প্রকৃতি। 'সোনার তরী' কবিতায়ও কবি ঘন মেঘের বর্ষণে নদী প্লাবিত হয়ে ধানের খেত নিয়ে শঙ্কিত হয়েছেন। বর্ষায় প্রকৃতিতে ফুটে ওঠা নান্দনিকতা উদ্দীপক ও 'সোনার তরী' কবিতায় বিদ্যমান। এভাবেই উদ্দীপকের সঙ্গে 'সোনার তরী' কবিতার বর্ষা প্রকৃতির তুলনামূলক সাদৃশ্য বিদ্যমান।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার বর্ষা প্রকৃতির তুলনামূলক চিত্র অঙ্কন কর।

উদ্দীপক

"নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরঝর আউশের খেত জলে ভরভর কালি-মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে।"

Dinajpur · 2025

উত্তর

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম 'বনফুল'।

উত্তর

"আমারি সোনার ধানে গিয়েছে ভরি।"- পঙ্ক্তিটির মাধ্যমে কৃষকের কর্মফল সোনার ধানে মহাকালের তরি পরিপূর্ণ হয়ে ওঠাকে বোঝানো হয়েছে। 'সোনার তরী' রূপক কবিতায় কৃষকরূপী শিল্পস্রষ্টা কবি তাঁর সৃষ্টিকর্ম সোনার ধান নিয়ে মহাকালরূপী তরির জন্য অপেক্ষায় থাকে। একসময় অচেনা এক মাঝি তরি বেয়ে এগিয়ে আসে। কৃষকের অনুরোধে মাঝি সেই তরিতে সোনার ধান তুলে নেয়। ধানরূপী তাঁর সমস্ত কর্মের সমারোহে তরিতে তাঁর স্থান হয় না। অর্থাৎ তরিরূপী মহাকাল শুধু ফসল অর্থাৎ মানুষের কর্মকে গ্রহণ করে, ব্যক্তিমানুষকে নয়। এ কথাটিই প্রশ্নোক্ত পঙ্ক্তিটিতে বোঝানো হয়েছে।

উত্তর

বর্ষা প্রকৃতির বর্ণনার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'সোনার তরী' কবিতার তুলনামূলক সাদৃশ্য বিদ্যমান। 'সোনার তরী' কবিতায় কবি অত্যন্ত সূক্ষ্ম বর্ণনাভঙ্গিতে বর্ষা প্রকৃতির চিত্র তুলে ধরেছেন। নদীমাতৃক বাংলাদেশে নদী, ধানখেত, মেঘভরা প্রকৃতি সবকিছু মিলে এক নান্দনিক প্রাকৃতিক আবহ উঠে এসেছে কবিতায়। উদ্দীপকে কবি বর্ষা প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছে। নীল আকাশে ঘন মেঘ ছেয়ে যাওয়ায় কবি সবাইকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। দিনভর ঝরঝর বাদল ধারায় আউশ ধানের খেত জলে টইটম্বুর হয়ে উঠেছে। কালিমাখা মেঘের অন্ধকারে ছেয়ে গেছে সমস্ত প্রকৃতি। 'সোনার তরী' কবিতায়ও কবি ঘন মেঘের বর্ষণে নদী প্লাবিত হয়ে ধানের খেত নিয়ে শঙ্কিত হয়েছেন। বর্ষায় প্রকৃতিতে ফুটে ওঠা নান্দনিকতা উদ্দীপক ও 'সোনার তরী' কবিতায় বিদ্যমান। এভাবেই উদ্দীপকের সঙ্গে 'সোনার তরী' কবিতার বর্ষা প্রকৃতির তুলনামূলক সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

কবিতার মূলভাবের প্রকাশ না থাকায় "উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে না" মন্তব্যটি যথার্থ। 'সোনার তরী' কবিতায় কবি বর্ষা প্রকৃতির অনুষঙ্গের মাঝে শিল্পস্রষ্টার অস্থায়িত্ব ও সৃষ্টিকর্মের স্থায়িত্বের তত্ত্বকে জুড়ে দিয়ে কবিতাটিকে অনন্য মর্যাদা দান করেছেন। এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির গভীর জীবনদর্শন। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্ভার।. উদ্দীপকের কবি বর্ষা প্রকৃতির বর্ণনার মাঝেই সীমাবদ্ধ থেকেছেন। বর্ষায় নীল আকাশে মেঘের সীমাহীন যূথবদ্ধতা মানবহৃদয়কে শঙ্কিত করে। দিন-রাত অবিরল জলধারায় ফসলের খেত জলে টইটম্বুর হওয়ায় কৃষকের মনে শঙ্কা জাগে। সেই শঙ্কা সোনালি ফসল হারানোর শঙ্কা। 'সোনার তরী' কবিতায় বর্ষা বন্দনার পাশাপাশি কবির জীবনদর্শন প্রকাশ পেয়েছে। 'সোনার তরী' কবিতায় উদ্দীপকে বর্ণিত ফসল হারানোর শঙ্কা কবিমনে নেই। এ কবিতায় কবি কৃষক হিসেবে তুলে ধরেছেন শিল্পস্রষ্টাকে। আর কৃষকের সোনার ফসল রাশি রাশি ধান হলো তার সৃষ্টিকর্ম। মহাকালের স্রোতে ভেসে আসে একটি ছোট নৌকা। সেখানে শিল্পস্রষ্টা কৃষকের সোনার ফসল স্থান পেলেও স্থান পান না শিল্পস্রষ্টা। মহাকালের নৌকা শিল্পস্রষ্টার শিল্পকর্ম নিয়ে গেলে শিল্পস্রষ্টা কৃষক পড়ে থাকেন নদীতীরে। 'সোনার তরী' কবিতার এই গূঢ়ার্থ উদ্দীপকের কবিতাংশে ধরা পড়েনি। তাই উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার মূলভাবকে ধারণ করে না।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।