"উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে না।”- মন্তব্যটি বিচার কর।
উত্তর: কবিতার মূলভাবের প্রকাশ না থাকায় "উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে না" মন্তব্যটি যথার্থ। 'সোনার তরী' কবিতায় কবি বর্ষা প্রকৃতির অনুষঙ্গের মাঝে শিল্পস্রষ্টার অস্থায়িত্ব ও সৃষ্টিকর্মের স্থায়িত্বের তত্ত্বকে জুড়ে দিয়ে কবিতাটিকে অনন্য মর্যাদা দান করেছেন। এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির গভীর জীবনদর্শন। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্ভার।. উদ্দীপকের কবি বর্ষা প্রকৃতির বর্ণনার মাঝেই সীমাবদ্ধ থেকেছেন। বর্ষায় নীল আকাশে মেঘের সীমাহীন যূথবদ্ধতা মানবহৃদয়কে শঙ্কিত করে। দিন-রাত অবিরল জলধারায় ফসলের খেত জলে টইটম্বুর হওয়ায় কৃষকের মনে শঙ্কা জাগে। সেই শঙ্কা সোনালি ফসল হারানোর শঙ্কা। 'সোনার তরী' কবিতায় বর্ষা বন্দনার পাশাপাশি কবির জীবনদর্শন প্রকাশ পেয়েছে। 'সোনার তরী' কবিতায় উদ্দীপকে বর্ণিত ফসল হারানোর শঙ্কা কবিমনে নেই। এ কবিতায় কবি কৃষক হিসেবে তুলে ধরেছেন শিল্পস্রষ্টাকে। আর কৃষকের সোনার ফসল রাশি রাশি ধান হলো তার সৃষ্টিকর্ম। মহাকালের স্রোতে ভেসে আসে একটি ছোট নৌকা। সেখানে শিল্পস্রষ্টা কৃষকের সোনার ফসল স্থান পেলেও স্থান পান না শিল্পস্রষ্টা। মহাকালের নৌকা শিল্পস্রষ্টার শিল্পকর্ম নিয়ে গেলে শিল্পস্রষ্টা কৃষক পড়ে থাকেন নদীতীরে। 'সোনার তরী' কবিতার এই গূঢ়ার্থ উদ্দীপকের কবিতাংশে ধরা পড়েনি। তাই উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার মূলভাবকে ধারণ করে না।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে না।”- মন্তব…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর