শেয়ারFacebookWhatsApp

“সোনার তরী' কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মাদার তেরেসার অকৃত্রিম মাতৃস্নেহ ও মানবতার সেবার কথা বলা হয়েছে। এখানে মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটি নামে সেবা প্রতিষ্ঠান স্থাপন এবং পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের জন্য কাজ করার বিষয়টি তুলে ধরা হয়েছে। মাদার তেরেসা মানব সেবার জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। সেই পুরস্কারের অর্থও তিনি মানব সেবায় ব্যয় করেছেন । তিনি নেই কিন্তু তাঁর সেই কর্মের জন্য তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে পৃথিবীবাসী। মহাকাল তাঁর শরীরকে রাখেনি, তাঁর কর্মকে রেখেছে। এ বিষয়টি 'সোনার তরী' কবিতার মহাকালের স্রোতে কৃষকের হারিয়ে যাওয়া ও তার সোনার ফসল রক্ষা পাওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ কৃষক তরিতে ঠাঁই না পেলেও তার ধান সোনার তরিতে ঠাঁই পায়। মহাকালের কাছে কর্ম গৃহীত হলেও কর্মী গৃহীত হয় না। মহাকালের স্রোতে মানুষের হারিয়ে যাওয়া এবং কর্ম টিকে থাকায় বিষয়টি উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ ।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

“সোনার তরী' কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সংগতিপূর্…

উদ্দীপক

মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তিনি। তাঁর কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। ১৯৫০ সালে তিনি কলকাতায়। মিশনারিজ অব চ্যারিটি হোমে সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের জন্য কাজ করেন। এই কাজের জন্য ১৯৭৯ সালে তাঁকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন। ১৯৯৭ সালে তিনি মারা যান। কিন্তু পৃথিবীর মানুষ আজও তাঁর নাম শ্রদ্ধাভরে স্মরণ করে।

Mymensingh · 2023

উত্তর

'সোনার তরী' কবিতায় সোনার ধান হলো ব্যক্তিমানুষের কর্মের প্রতীক

উত্তর

'সোনার তরী' কবিতায় কবির যে জীবনদর্শনের প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো- মহাকালের স্রোতে মানুষ ভেসে যায়, মানুষের সৃষ্টি টিকে থাকে । 'সোনার তরী' কবিতায় একটি জীবনদর্শন অন্তলীন হয়ে আছে। তা হলো মহাকাল ব্যক্তির কর্মকে গ্রহণ করলেও ব্যক্তিকে গ্রহণ করে না এ কবিতায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে সোনার ধান নিয়ে অপেক্ষায় থাকা এক কৃষক মাঝিকে নৌকা ভিড়িয়ে তার সোনার ধান তুলে নিতে মিনতি করে। মাঝি ঐ ধান নৌকায় তুলে নিয়ে চলে যায়। ছোট নৌকায় কৃষকের স্থান হয় না। কৃষক শূন্য নদীর তীরে মহাকাল ব্যক্তির কর্মকেই গ্রহণ করে, ব্যক্তিকে নয়।

উত্তর

উদ্দীপকে মাদার তেরেসার অকৃত্রিম মাতৃস্নেহ ও মানবতার সেবার কথা বলা হয়েছে। এখানে মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটি নামে সেবা প্রতিষ্ঠান স্থাপন এবং পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের জন্য কাজ করার বিষয়টি তুলে ধরা হয়েছে। মাদার তেরেসা মানব সেবার জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। সেই পুরস্কারের অর্থও তিনি মানব সেবায় ব্যয় করেছেন । তিনি নেই কিন্তু তাঁর সেই কর্মের জন্য তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে পৃথিবীবাসী। মহাকাল তাঁর শরীরকে রাখেনি, তাঁর কর্মকে রেখেছে। এ বিষয়টি 'সোনার তরী' কবিতার মহাকালের স্রোতে কৃষকের হারিয়ে যাওয়া ও তার সোনার ফসল রক্ষা পাওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ কৃষক তরিতে ঠাঁই না পেলেও তার ধান সোনার তরিতে ঠাঁই পায়। মহাকালের কাছে কর্ম গৃহীত হলেও কর্মী গৃহীত হয় না। মহাকালের স্রোতে মানুষের হারিয়ে যাওয়া এবং কর্ম টিকে থাকায় বিষয়টি উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ ।

উত্তর

“মাদার তেরেসার জীবন পরিণতিই 'সোনার তরী' কবিতার মূল উপজীব্য”- মন্তব্যটি যথার্থ। মৃত্যু মানুষের অনিবার্য পরিণতি । পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয় । পৃথিবীতে মানুষের মহৎ কর্ম টিকে থাকে, কিন্তু মানুষ হারিয়ে যায়। আর এটিই চিরন্তন নিয়ম। উদ্দীপকে মাদার তেরেসার মহৎ কর্মের কথা বলা হয়েছে। এখানে মহাকালের কাছে তাঁর মানবকল্যাণমূলক কর্মই মুখ্য হয়ে ধরা পড়েছে। আর ব্যক্তি মাদার তেরেসা মহাকালের স্রোতে হারিয়ে গেছেন। উদ্দীপকের মাদার তেরেসার মতো 'সোনার তরী' কবিতার বাঁকা জল বেষ্টিত দ্বীপসদৃশ ধানখেতে কৃষকও বিলীন হওয়ার জন্য অপেক্ষমাণ। তার শ্রমের সোনার ধানের স্থান সোনার তরিতে হলেও তার স্থান হয়নি। তাঁর অনিবার্য পরিণতির জন্য সে একা সেখানে রয়ে গেছে। এভাবে উদ্দীপকের মাদার তেরেসার জীবনের পরিণতি আলোচ্য কবিতার কৃষকের শেষ পরিণতির সঙ্গে একসূত্রে গাঁথা। 'সোনার তরী' কবিতায় কবি রূপক অর্থে কৃষকের যে পরিণতি তুলে ধরেছেন তা ব্যক্তি মানুষের চিরন্তন অনিবার্য পরিণতি। জগতে কর্মীর উপস্থিতি চির দিন থাকে না। শুধু তার কর্ম পড়ে থাকে অনন্তকাল, কর্মীকে কালগ্রাসে বিলীন হয়ে যেতে হয় । 'সোনার তরী' কবিতার এই মূল বিষয়টি উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে মাদার তেরেসার হারিয়ে যাওয়া ও কর্মের টিকে থাকার মাধ্যমে । এই দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।