উদ্দীপকের প্রথমাংশের ভাববস্তু 'সোনার তরী' কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথমাংশের সাথে 'সোনার তরী' কবিতায় প্রকাশিত কৃষকের সাদৃশ্য রয়েছে। 'সোনার তরী' কবিতায় বর্ণিত কৃষক মূলত শিল্পস্রষ্টা। আর সোনার ধান হলো সৃষ্টিকর্মের প্রতীক। কৃষক তাঁর জমি থেকে সোনার ধান কেটে অপেক্ষায় আছেন কখন তরী এসে ফসলসহ তাঁকে নিয়ে যাবে। অবশেষে কৃষকের কষ্টের ফসল সোনার ধান মহাকালের তরীতে স্থান পেলেও - কৃষকের স্থান সেখানে হয়নি। বস্তুত, মহাকাল মানুষের শিল্পকর্মের কদর করলেও শিল্পস্রষ্টার কথা কেউ মনে রাখে না । উদ্দীপকের কবিতাংশের কবি নিজের সৃষ্ট গানের মাঝেই বেঁচে থাকতে চান। কেননা, গান শেষ হলে বনের গায়ক পাখির খোঁজ কেউ করে না, কেবল তার মিষ্টি গানই আমাদের ভালো লাগে। আবার সবাই জোছনা ভালোবাসলেও চাঁদের কথা কারো মনে থাকে না। তেমনি গান শেষ হলে বীণাও পড়ে থাকে ধূলি-মাঝে। অনুরূপভাবে 'সোনার তরী' কবিতাতেও এই অমোঘ সত্যটিই উন্মোচিত হয়েছে। মহাকালের স্রোতে মহৎ সৃষ্টিকর্ম টিকে থাকলেও শিল্পস্রষ্টাকে অবধারিতভাবেই কালস্রোতে হারিয়ে যেতে হয়। তাকে কেউ মনে রাখে না। সুতরাং, উদ্দীপকের প্রথমাংশের সাথে 'সোনার তরী' কবিতায় প্রকাশিত কৃষকের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
উদ্দীপকের প্রথমাংশের ভাববস্তু 'সোনার তরী' কবিতার সঙ্গে কোন দিক থেকে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর