“মাদার তেরেসার জীবন পরিণতিই 'সোনার তরী' কবিতার মূল উপজীব্য।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: “মাদার তেরেসার জীবনের পরিণতিই 'সোনার তরী' কবিতার মূল উপজীব্য”— মন্তব্যটি যথার্থ। • মহাকালের স্রোতে মানুষ হারিয়ে গেলেও মানুষের কর্ম হারায় না, টিকে থাকে। মহৎ কর্ম সাধনা দ্বারা ঋদ্ধ মানুষ মৃত্যুর মধ্য দিয়ে চিরতরে হারিয়ে যায় না। কীর্তিমানরা তাঁদের কীর্তি দ্বারা মানুষের মাঝে স্থান করে নিয়ে তাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকেন। • উদ্দীপকে মাদার তেরেসা জীবিত অবস্থায় মহৎ কাজ করেছেন বলেই মৃত্যুর পরেও তিনি মানুষের মনে জীবন্ত ও শ্রদ্ধাভাজন। অন্যদিকে, 'সোনার তরী' একটি রূপক কবিতা। এ কবিতায় রাশি রাশি সোনার ধান নিয়ে এক কৃষক মনে মনে আশঙ্কা নিয়ে অপেক্ষা করেছে। এমন সময় ভরাপালে তরি বেয়ে এক মাঝিকে আসতে দেখে কৃষক তাকে সোনার ধান নিয়ে যেতে অনুরোধ করেছে। মাঝি তার তরিতে কৃষকের সোনার ধান নিয়ে গেলেও স্থানাভাবে কৃষককে নেয় না। এখানে কৃষকের সৃষ্টি ফসল প্রাধান্য পেলেও মহাকালের স্রোতে বিলীন হওয়ার অপেক্ষায় কৃষক একা শূন্য নদীর তীরে পড়ে থাকে। 'সোনার তরী' কবিতায় কবির জীবনদর্শন নিবিড়ভাবে মিশে আছে। তাঁর মতে ব্যক্তিমানুষকে নয়, কর্মকে প্রাধান্য দিতে হবে যা মহৎ কর্মের জন্যই জগতের মানুষ, কর্মীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। উদ্দীপকের মাদার তেরেসাও অনুরূপভাবে মানুষের মনে স্থান করে নিয়েছেন। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
“মাদার তেরেসার জীবন পরিণতিই 'সোনার তরী' কবিতার মূল উপজীব্য।”- মন্তব…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর