শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের গান 'সোনার তরী' কবিতার কোন বিষয়টিকে ইঙ্গিত করে। ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের গান 'সোনার তরী' কবিতার সাথে সৃষ্টিকর্ম হিসেবে তুলনীয়। 'সোনার তরী' কবিতায় দেখা যায় দ্বীপের মতো একটি ধানখেতে সোনার ধান দিয়ে এক কৃষক অপেক্ষা করছেন। এক মাঝি কৃষকের কষ্টার্জিত সে ফসল তার নৌকা ভরে নিয়ে যায। শূন্য দ্বীপে একা পড়ে থাকে কৃষক । মাঝির ছোটো নৌকায় তার উৎপাদিত সোনার ফসল স্থান পেলেও কৃষকের সেখানে যায়গা হয় না। বস্তুত, মহাকালের স্রোতে সৃষ্টিকর্ম টিকে থাকলেও স্রষ্টা তথা ব্যক্তি মানুষ হারিয়ে যায় চিরায়ত নিয়মে। উদ্দীপকে গানের প্রসঙ্গ টেনে এর স্রষ্টাকে মনে না রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, সবাই গানকে ভালোবাসে। কিন্তু যে এটি রচনা করলো তাকে ভালোবেসে মনে কেউ রাখে না। বনের পাখির গান আমরা উপভোগ করি কিন্তু পাখিকে ভুলে যাই। সংগীত আমরা ভালোবাসি কিন্তু, বীণা পড়ে থাকে ধূলি-মাঝেই। অর্থাৎ, সৃষ্টিকর্মকে সবাই গ্রহণ করলেও তার পেছনে যার শ্রম-সাধনা, সেই ব্যক্তিমানুষকে কেউ মনে করে না। 'সোনার তরী' কবিতায় ও কবির সৃষ্টিকর্মকে সাদরে গ্রহণ করা হয়। কিন্তু স্রষ্টা হিসেবে তিনি উপেক্ষিতই থাকেন। আলোচ্য কবিতার কবির এই সোনার ফসল, উদ্দীপকের গান একইভাবে সবার কাছে সৃষ্টিকর্ম হিসেব গ্রহণীয় হয় ।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

উদ্দীপকের গান 'সোনার তরী' কবিতার কোন বিষয়টিকে ইঙ্গিত করে। ব্যাখ্যা…

উদ্দীপক

"আমায় নহে গো ভালোবাস শুধু ভালোবাস মোর গান বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান। চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি-মাঝে।”

Jessore · 2023

উত্তর

'সোনার তরী' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

উত্তর

প্রশ্নোক্ত উদ্ভিটির মধ্য দিয়ে কৃষকের কর্মফল সোনার ধানে মহাকালের তরী পরিপূর্ণ হওয়ার কথা বলা হয়েছে। 'সোনার তরী' একটি রূপক কবিতা। এ কবিতায় কৃষকরূপী শিল্পস্রষ্টা কবি তাঁর সৃষ্টিকর্ম সোনার ধান নিয়ে মহাকালরূপী তরীর প্রতীক্ষায় ছিলেন । তরী আসার পর ধানরূপী তাঁর সমস্ত কর্ম সেখানে তুলে দেন। এ সময় তিনি উপলব্ধি করেন তাঁরই কর্মের ভারে পূর্ণ তরীতে তাঁকে নিয়ে যাওয়ার মতো স্থান অবশিষ্ট নেই। অর্থাৎ তরীরূপী মহাকাল শুধু ফসল অর্থাৎ মানুষের কর্মকেই গ্রহণ করবে, ব্যক্তি মানুষকে নয়। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে এ বিষয়টিই তাৎপর্যময় হয়ে উঠেছে।

উত্তর

উদ্দীপকের গান 'সোনার তরী' কবিতার সাথে সৃষ্টিকর্ম হিসেবে তুলনীয়। 'সোনার তরী' কবিতায় দেখা যায় দ্বীপের মতো একটি ধানখেতে সোনার ধান দিয়ে এক কৃষক অপেক্ষা করছেন। এক মাঝি কৃষকের কষ্টার্জিত সে ফসল তার নৌকা ভরে নিয়ে যায। শূন্য দ্বীপে একা পড়ে থাকে কৃষক । মাঝির ছোটো নৌকায় তার উৎপাদিত সোনার ফসল স্থান পেলেও কৃষকের সেখানে যায়গা হয় না। বস্তুত, মহাকালের স্রোতে সৃষ্টিকর্ম টিকে থাকলেও স্রষ্টা তথা ব্যক্তি মানুষ হারিয়ে যায় চিরায়ত নিয়মে। উদ্দীপকে গানের প্রসঙ্গ টেনে এর স্রষ্টাকে মনে না রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, সবাই গানকে ভালোবাসে। কিন্তু যে এটি রচনা করলো তাকে ভালোবেসে মনে কেউ রাখে না। বনের পাখির গান আমরা উপভোগ করি কিন্তু পাখিকে ভুলে যাই। সংগীত আমরা ভালোবাসি কিন্তু, বীণা পড়ে থাকে ধূলি-মাঝেই। অর্থাৎ, সৃষ্টিকর্মকে সবাই গ্রহণ করলেও তার পেছনে যার শ্রম-সাধনা, সেই ব্যক্তিমানুষকে কেউ মনে করে না। 'সোনার তরী' কবিতায় ও কবির সৃষ্টিকর্মকে সাদরে গ্রহণ করা হয়। কিন্তু স্রষ্টা হিসেবে তিনি উপেক্ষিতই থাকেন। আলোচ্য কবিতার কবির এই সোনার ফসল, উদ্দীপকের গান একইভাবে সবার কাছে সৃষ্টিকর্ম হিসেব গ্রহণীয় হয় ।

উত্তর

মহাকালের স্রোতে ব্যক্তি মানুষ হারিয়ে যায়, টিকে থাকে শুধু তার কর্ম এটাই উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব । 'সোনার তরী' কবিতায় দেখা যায় মহাকালের মাঝি কৃষকের সোনার ধান নিয়ে চলে যায়, কিন্তু কৃষককে তার নৌকায় নেয়না। যে কৃষক অক্লান্ত পরিশ্রম করে সোনার ধান উৎপাদন করেছে তার স্থান হয় না মাঝির নৌকায়। অথচ কৃষকরূপী কবির সৃষ্টিকর্মকে মাঝি তথা মহাকাল পরিপূর্ণভাবে গ্রহণ করে। উদ্দীপকে গীতিকারকে ভালো না বাসলেও তার গানকে ভালোবাসার কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে আমরা যে সেবা বা আনন্দ পাই, সেই আনন্দটুকুই মানুষ মনে রাখে। গান শেষে বাদ্যযন্ত্রের খবর নেই না আমরা। জোছনাকেই আমরা ভালোবাসি, চাঁদকে মনে রাখিনা। বনের পাখির গান শুনে মনে আনন্দ হলেও আমরা পাখির নাম ভুলে যাই । এভাবেই, যার কল্যাণে আমরা গান উপভোগ করি তাকে ভুলে যাই। 'সোনার তরী' কবিতাতেও আমরা স্রষ্টাকে ভুলে যাওয়ার একই ভাবের সন্ধান পাই।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।