উদ্দীপকটিতে "সোনার তরী" কবিতার মূলভাব ফুটে উঠেছে - মন্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: মহাকালের স্রোতে ব্যক্তি মানুষ হারিয়ে যায়, টিকে থাকে শুধু তার কর্ম এটাই উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব । 'সোনার তরী' কবিতায় দেখা যায় মহাকালের মাঝি কৃষকের সোনার ধান নিয়ে চলে যায়, কিন্তু কৃষককে তার নৌকায় নেয়না। যে কৃষক অক্লান্ত পরিশ্রম করে সোনার ধান উৎপাদন করেছে তার স্থান হয় না মাঝির নৌকায়। অথচ কৃষকরূপী কবির সৃষ্টিকর্মকে মাঝি তথা মহাকাল পরিপূর্ণভাবে গ্রহণ করে। উদ্দীপকে গীতিকারকে ভালো না বাসলেও তার গানকে ভালোবাসার কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে আমরা যে সেবা বা আনন্দ পাই, সেই আনন্দটুকুই মানুষ মনে রাখে। গান শেষে বাদ্যযন্ত্রের খবর নেই না আমরা। জোছনাকেই আমরা ভালোবাসি, চাঁদকে মনে রাখিনা। বনের পাখির গান শুনে মনে আনন্দ হলেও আমরা পাখির নাম ভুলে যাই । এভাবেই, যার কল্যাণে আমরা গান উপভোগ করি তাকে ভুলে যাই। 'সোনার তরী' কবিতাতেও আমরা স্রষ্টাকে ভুলে যাওয়ার একই ভাবের সন্ধান পাই।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
উদ্দীপকটিতে "সোনার তরী" কবিতার মূলভাব ফুটে উঠেছে - মন্তব্যটির যথার্…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর