শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিদ্যানন্দ “সোনার তরী' কবিতার কার সাথে, কীভাবে সম্পর্কিত?

উত্তর: উদ্দীপকের বিদ্যানন্দ "সোনার তরী" কবিতার কৃষকের সাথে সম্পর্কিত। উদ্দীপকের বিদ্যানন্দ যেমন সারা জীবন কষ্ট করে মানুষের সমালোচনা সহ্য করে তিলে তিলে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, তেমনি "সোনার তরী" কবিতায় কৃষক তিলে তিলে ফসল ফলিয়ে মাঝির নৌকাতে দিয়েছিল কিন্তু চরম মুহূর্তে সে তার নিজেকে রক্ষা করতে পারেনি। উদ্দীপকের বিদ্যানন্দ সারাজীবন তার মেধা এবং শ্রম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দিয়েছিলেন। তার অদম্য ইচ্ছাশক্তিতে সকল সমালোচনার ঊর্ধ্বে গিয়ে তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। অতঃপর তিনি চলে গেলেন না ফেরার দেশে। রবীন্দ্রনাথের "সোনার তরী" কবিতায়ও কৃষক তার সমগ্র জীবনে সোনার ফসল ফলিয়েছেন অবিরত যত্নের সঙ্গে। সেই সোনার ফসল তুলে দিয়েছিলেন সোনার তরীতে। কিন্তু সেই সোনার ফসল রেখেই তাকে বরণ করে নিতে হয় কঠিন কিন্তু চরম সত্য মৃত্যুকে। তিনিও বিদ্যানন্দের মত হারিয়ে যান মহাকালের সীমারেখায়।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

উদ্দীপকের বিদ্যানন্দ “সোনার তরী' কবিতার কার সাথে, কীভাবে সম্পর্কিত?

উদ্দীপক

নানা: আমার বন্ধু বিদ্যানন্দ এ বিখ্যাত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের অনেকেই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে তখন ভালো চোখে দেখেননি; সহযোগিতাও করেননি। তবে তিনি দমে যাননি, তিলে তিলে গড়ে তোলেন এ বিদ্যালয়টি। কিন্তু সুনামের সবটুকু সম্মান তাঁর কপালে জুটলো না। নাতি: তিনি কোথায়? নানা: তিনি নেই। অথচ তাঁর কর্ম পথ পেয়েছে, তাঁরই অবর্তমানে আমাদের মাঝে । নাতি: কী নিষ্ঠুর পৃথিবীর নিয়ম!

Dhaka · 2023

উত্তর

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা।

উত্তর

এ জগতে মানুষ মূলত একা। জগৎসংসারে সকল কর্ম ও সম্পদের মোহে অন্ধ হয়ে মানুষ বিভোর হয়ে থাকে। কিন্তু মানুষ মূলত মহাকালের দিকে ধাবমান। মৃত্যুর অমোঘ নিয়তি মানুষকে বরণ করে নিতেই হবে। এ থেকে পরিত্রাণের কোন উপায় নেই। অর্জিত সমস্ত সম্পদ নিয়ে মানুষকে প্রস্তুত থাকতে হয় মিলিয়ে যাবার। তাই তার কোন নির্ভরযোগ্য সময় থাকে না। 'কুলে একা বসে আছি নাহি ভরসা' - বলতে এটাই বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকের বিদ্যানন্দ "সোনার তরী" কবিতার কৃষকের সাথে সম্পর্কিত। উদ্দীপকের বিদ্যানন্দ যেমন সারা জীবন কষ্ট করে মানুষের সমালোচনা সহ্য করে তিলে তিলে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, তেমনি "সোনার তরী" কবিতায় কৃষক তিলে তিলে ফসল ফলিয়ে মাঝির নৌকাতে দিয়েছিল কিন্তু চরম মুহূর্তে সে তার নিজেকে রক্ষা করতে পারেনি। উদ্দীপকের বিদ্যানন্দ সারাজীবন তার মেধা এবং শ্রম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দিয়েছিলেন। তার অদম্য ইচ্ছাশক্তিতে সকল সমালোচনার ঊর্ধ্বে গিয়ে তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। অতঃপর তিনি চলে গেলেন না ফেরার দেশে। রবীন্দ্রনাথের "সোনার তরী" কবিতায়ও কৃষক তার সমগ্র জীবনে সোনার ফসল ফলিয়েছেন অবিরত যত্নের সঙ্গে। সেই সোনার ফসল তুলে দিয়েছিলেন সোনার তরীতে। কিন্তু সেই সোনার ফসল রেখেই তাকে বরণ করে নিতে হয় কঠিন কিন্তু চরম সত্য মৃত্যুকে। তিনিও বিদ্যানন্দের মত হারিয়ে যান মহাকালের সীমারেখায়।

উত্তর

মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে থাকে, "তার কর্ম পথ পেয়েছে তারই অবর্তমানে আমাদের মাঝে" - কথাটি দ্বারা সে কথাই বোঝানো হয়েছে। মানব জীবনের সম্পূর্ণ সময়টাই কেটে যায় বিশেষ উদ্দেশ্য সাধনে ব্রত হয়ে সম্পদ অন্বেষণের চাহিদায়। মৃত্যু সন্নিকটে জেনেও প্রতিটি মুহূর্তে কষ্টার্জিত সম্পদকেই তার একমাত্র অবলম্বন বলে মনে করে মানুষ। সম্পদের নিবিড় পরিচর্যার মাধ্যমে মানব জনম হয়ে ওঠে সার্থকময়। উদ্দীপকের বিদ্যানন্দ সমাজের মানুষের চোখ রাঙানি উপেক্ষা করে মহৎ উদ্দেশ্য নিয়ে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, অথচ বিদ্যালয়ের সুনামের অর্জন সবটুকু তিনি উপভোগ করতে পারলেন না। আগেই মহাকালের গভীরে চিরতরে হারিয়ে গেলেন। অন্যদিকে, তার কর্মের ফলাফল ও ভবিষ্যতগামীতা তার অবর্তমানে তার সহচরদের মাঝে ছড়িয়ে পড়েছে কালক্রমে। মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে রেখে গেছেন তার কৃতকাজ। তেমনি করে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের "সোনার তরী" কবিতায় কৃষক তার চিরজীবন ফলানো ফসল নৌকায় উঠানোর পর তার নিজের জন্য কোন জায়গা রইল না। শত অনুরোধ সত্ত্বেও মাঝি তার নৌকায় কৃষককে ঠাই দিলেন না। কৃষকের কষ্টার্জিত ফসল নিয়ে তিনি হারিয়ে গেলেন মহাকালের দিকে, আর কৃষক পরে থাকল তার বিনাশের আশায়। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্ব কে নিশ্চিত ভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। তাই তো বলা হয়, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?

  • ছোটো
  • বড়ো
  • কোলাহলপূর্ণ
  • নির্জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?

  • অনিশ্চয়তা
  • অপ্রাপ্তিবোধ
  • হতাশা
  • আশঙ্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?

  • পুনশ্চ
  • দেনা-পাওনা
  • রাজসিংহ
  • ডাকঘর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধারালো iii. বিদ্যুতের মতো ক্ষীপ্র নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?

  • মাঝিকে
  • কবিকে
  • শিল্পীকে
  • গায়ককে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • হিংস্রতা
  • উদ্দামতা
  • শান্তরূপ
  • প্রবহমানতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক্ষুরের মতো ধারালো বর্শা
  • ক্ষুরের মতো ধারালো অস্ত্র
  • ক্ষুরের মতো ধারালো নদী
  • ক্ষুরের মতো ধারালো স্রোত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?

  • আয়তনে ছোটো খেত
  • নদীর ছোটো চর
  • মানুষের জীবনপরিধি
  • অজানার দেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?

  • আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
  • আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
  • এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
  • সময় গেলে সাধন হবে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ইহজগৎ
  • নদীর কূল
  • ধানখেত
  • পরপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তরুছায়া' অর্থ কী?

  • গাছের ছায়া
  • নদীর ছায়া
  • বাড়ির ছায়া
  • প্রাণীর ছায়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

  • কৃষককে
  • মাঝিকে
  • মৃত্যুকে
  • ভূস্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন?'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বুঝিয়েছেন?নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?'সোনার তরী' কবিতায় বর্ণিত নদীটির স্রোত- i. বর্শার মতো ধারালো ii. ক্ষুরের মতো ধার'সোনার তরী' কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে?'ক্ষুরধারা' কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?কোন উদ্ধৃতির বা উদ্ধৃতিগুচ্ছের মাধ্যমে 'সোনার তরী' কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত'কূলে একা বসে আছি, নাহি ভরসা'- এখানে 'কূলে' শব্দটি কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হ'তরুছায়া' অর্থ কী?'এখন আমারে'লহো করুণা করে'- 'আমারে' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।