'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা কর।
উত্তর: মানুষের শ্রেষ্ঠ সোনার ফসল তথা মহৎ কর্মের দিক থেকে 'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা করা যায়। 'সোনার তরী' কবিতায় কবি জীবনদর্শনের এক বাস্তব সত্যকে তুলে ধরেছেন। সময়ের স্রোতে মানুষের জীবন ভেসে যায়। চিরন্তন সত্য মৃত্যুর মধ্যদিয়ে একসময় পৃথিবীর বুক থেকে মানুষের শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যায়। কিন্তু মানুষের সৃষ্ট সোনার ফসল তথা মহৎকর্মসমূহ পৃথিবীর মানুষের মনে থেকে যায় যুগ থেকে যুগান্তরেও। উদ্দীপকের কবিতাংশের কবি তাকে নয় বরং তার সৃষ্টকর্মকে ভালোবাসতে বলেছেন। কেননা কর্মী বা শিল্পী একসময় হারিয়ে গেলেও কর্ম বা শিল্প টিকে থাকে চিরন্তন। পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে কর্মীর মূল্য না থাকলেও কর্মের মূল্য আছে। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায় কিন্তু সৃষ্ট মহৎকর্ম থেকে যায়। 'সোনার তরী' কবিতায়ও কবি তাঁর উৎপন্ন সোনার ধানের মধ্য দিয়ে পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে বিরাজ করতে চেয়েছেন। উদ্দীপকের কবিও তাঁর সৃষ্ট গীতের মধ্য দিয়ে চিরস্থায়ীভাবে মানুষের মধ্যে বিরাজ করতে চেয়েছেন। তাই বলা যায়, কর্মের মধ্য দিয়ে পৃথিবীতে স্থায়ীভাবে বিরাজ করার দিক থেকে 'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা করা যায়।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর