শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের আসমা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়েই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি।”— আলোচনা করো ।

উত্তর: পুরুষতান্ত্রিক সমাজে নির্যাতন ও বঞ্ছনার শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের সীমা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি একসূত্রে গাঁথা। 'মাসি-পিসি' গল্পে নারীদের উপর পুরুষতান্ত্রিক সমাজের ঘৃণ্য মানসিকতার প্রকাশ ঘটেছে। পুরুষদের তথাকথিত পৌরুষ ও লালসার শিকার হলে নারীজীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, সে বিষয়টি এ গল্পে দৃশ্যমান । আলোচ্য গল্পে পুরুষতান্ত্রিক সমাজের নির্যাতিত নারীর প্রতিনিধিত্ব করেছে আহ্লাদি । উদ্দীপকে নারীদের উপর পুরুষের কর্তৃত্ব জাহিরের বিষয়টি লক্ষ করা যায় । পিতৃমাতৃহীন সীমাকে শৈশবেই বিয়ে দেয় তার চাচা। বাল্যবিবাহের বলি হওয়া সীমা স্বামীগৃহে নির্মম নির্যাতনের শিকার হয়। স্বামী তালাক দিলে অসহায় সীমা পুরুষতান্ত্রিক সমাজে কারও কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি। জীবনসংগ্রামে একাকী লড়াই করতে হয়েছে তাকে। উদ্দীপকের সীমা পুরুষতান্ত্রিক সমাজের নেতিবাচক মানসিকতার শিকার । আলোচ্য গল্পের আহ্লাদি পুরুষতান্ত্রিক সমাজের নিপীড়নের শিকার । পিতৃমাতৃহীন আহ্লাদিকে স্বামী উঠতে-বসতে নির্যাতন করে। তাকে শারীরিকভাবে নির্যাতন করেই কেবল ক্ষান্ত হয় না, পেটপুরে খেতে পর্যন্ত দেয় না। বাঁচার তাগিদে বিধবা মাসি ও পিসির কাছে সে আশ্রয় গ্রহণ করে; কিন্তু সেখানেও সে শান্তিতে থাকতে পারে না। দারোগা, জোতদার, গুন্ডা-বদমাশদের লোলুপদৃষ্টি পড়ে আহ্লাদির উপর। উদ্দীপকের সীমাও স্বামীর নির্যাতনের শিকার। সমাজে নারীদেরকে দুর্বল ভেবে পুরুষরা হরহামেশাই তাদের উপর অত্যাচারের স্টিমরোলার চালায়। তখন নারী তার স্বকীয়তা হারিয়ে জীবনসংকটে ভোগে। অসহায় সীমাকে সমাজ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের সীমা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়ই নির্যাতিত নারীসমাজের প্রতিনিধি ।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

“উদ্দীপকের আসমা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়েই নির্যাতিত নার…

উদ্দীপক

শৈশবে বাবা-মাকে হারিয়ে এক চাচার আশ্রয়ে থাকা আসমার জীবনে ঘটে যায় বাল্যবিবাহ, স্বামীর ঘরে অত্যাচার-নির্যাতন, পরে তালাক। চাচার সহযোগিতা না পেলেও দমে যায়নি সে। টিউশন করে লেখাপড়া চালিয়ে যায় সে। অদম্য ইচ্ছাশক্তির জোরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লাভ করে ভালো ফল । আসমা এখন মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী।

Dinajpur · 2019

উত্তর

'মাসি-পিসি' গল্পে চৌকিদারের নাম কানাই।

উত্তর

আহ্লাদিকে দেখে তার নিজের মেয়ের কথা মনে হওয়ায় বুড়ো রহমানের চোখ ছলছল করে ওঠে। আহ্লাদির চেয়ে বয়সে ছোটো মেয়েটাকে রহমান বিয়ে দিয়েছিল । অবুঝ মেয়েটা শ্বশুরবাড়ি না যাওয়ার জন্য খুব কেঁদেছিল। কিন্তু তার ভালোর জন্যই তাকে জোর করে শ্বশুরবাড়ি পাঠায় রহমান। সেখানে গিয়ে অল্পদিন পরেই তার মেয়ে মারা যায়। একই সমস্যার শিকার আহ্লাদিকে দেখে মেয়ের কথা মনে হওয়ায় বুড়ো রহমানের চোখ ছলছল করে ওঠে

উত্তর

'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি আহ্লাদির ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল হলেও উদ্দীপকের চাচা সীমার ব্যাপারে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন । আলোচ্য গল্পের আহ্লাদি স্বামীর দ্বারা নির্যাতিত এক কিশোরী, যে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হলে তার মাসি-পিসি তাকে আশ্রয় দেয়। মাসি-পিসি তাকে ভরণপোষণ ও নিরাপত্তা দিতে সর্বোচ্চ সচেষ্ট হয়। আলোচ্য গল্পের মাসি-পিসিকে দায়িত্বশীল অভিভাবকের চরিত্রে দেখা যায়। তারা শ্বশুরবাড়ি থেকে চলে আসা আহ্লাদিকে শুধু আশ্রয়ই দেয়নি, তার ভরণপোষণের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাকে সমাজের লালসা-উন্মত্ত মানুষদের কাছ থেকে নিরাপত্তাও দিয়েছে । উদ্দীপকের পিতৃমাতৃহীন সীমা চাচার আশ্রয়ে পালিত এবং বাল্যবিবাহের বলি। সে স্বামীর ঘরে নানা নির্যাতনের শিকার হয়। চাচার দায়িত্বজ্ঞানের অভাবে তাকে বাল্যবিবাহের বলি হতে হয় । তালাকপ্রাপ্ত সীমা পরবর্তীকালে চাচার কাছ থেকে কোনো সহযোগিতাও পায়নি। এমনকি অনাথ মেয়ে সীমাকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তার চাচা। কিন্তু 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। তাই বলা যায়, দায়িত্বশীল আচরণের দিক থেকে উদ্দীপকের চাচা এবং আলোচ্য গল্পের মাসি-পিসির মাঝে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।

উত্তর

পুরুষতান্ত্রিক সমাজে নির্যাতন ও বঞ্ছনার শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের সীমা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি একসূত্রে গাঁথা। 'মাসি-পিসি' গল্পে নারীদের উপর পুরুষতান্ত্রিক সমাজের ঘৃণ্য মানসিকতার প্রকাশ ঘটেছে। পুরুষদের তথাকথিত পৌরুষ ও লালসার শিকার হলে নারীজীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, সে বিষয়টি এ গল্পে দৃশ্যমান । আলোচ্য গল্পে পুরুষতান্ত্রিক সমাজের নির্যাতিত নারীর প্রতিনিধিত্ব করেছে আহ্লাদি । উদ্দীপকে নারীদের উপর পুরুষের কর্তৃত্ব জাহিরের বিষয়টি লক্ষ করা যায় । পিতৃমাতৃহীন সীমাকে শৈশবেই বিয়ে দেয় তার চাচা। বাল্যবিবাহের বলি হওয়া সীমা স্বামীগৃহে নির্মম নির্যাতনের শিকার হয়। স্বামী তালাক দিলে অসহায় সীমা পুরুষতান্ত্রিক সমাজে কারও কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি। জীবনসংগ্রামে একাকী লড়াই করতে হয়েছে তাকে। উদ্দীপকের সীমা পুরুষতান্ত্রিক সমাজের নেতিবাচক মানসিকতার শিকার । আলোচ্য গল্পের আহ্লাদি পুরুষতান্ত্রিক সমাজের নিপীড়নের শিকার । পিতৃমাতৃহীন আহ্লাদিকে স্বামী উঠতে-বসতে নির্যাতন করে। তাকে শারীরিকভাবে নির্যাতন করেই কেবল ক্ষান্ত হয় না, পেটপুরে খেতে পর্যন্ত দেয় না। বাঁচার তাগিদে বিধবা মাসি ও পিসির কাছে সে আশ্রয় গ্রহণ করে; কিন্তু সেখানেও সে শান্তিতে থাকতে পারে না। দারোগা, জোতদার, গুন্ডা-বদমাশদের লোলুপদৃষ্টি পড়ে আহ্লাদির উপর। উদ্দীপকের সীমাও স্বামীর নির্যাতনের শিকার। সমাজে নারীদেরকে দুর্বল ভেবে পুরুষরা হরহামেশাই তাদের উপর অত্যাচারের স্টিমরোলার চালায়। তখন নারী তার স্বকীয়তা হারিয়ে জীবনসংকটে ভোগে। অসহায় সীমাকে সমাজ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের সীমা এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়ই নির্যাতিত নারীসমাজের প্রতিনিধি ।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?

কুমিল্লা বোর্ড

  • কাব্য
  • উপন্যাস
  • নাটক
  • ছোটোগল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?

ময়মংসিংহ বোর্ড

  • জগুর
  • বৈদ্যের
  • ওসমানের
  • কৈলাশের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-

  • কানাইয়ের সাথে ঝগড়া করছিল বলে
  • ঘড়া থেকে পানি আনছিল বলে
  • তরকারি বিক্রি করছিল বলে
  • সালতির লগি ঠেলছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?

  • পরিষ্কার রাখার জন্য
  • ঘরের চালায় আগুন নেভানোর জন্য
  • শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য
  • চুরি হওয়ার ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

বরিশাল বোর্ড

  • কলেরা
  • টাইফয়েড
  • বসন্ত
  • যক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালতি থেকে কী তোলা হচ্ছে?

  • বাঁশ
  • খড়
  • কাঠ
  • ঘাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

  • জামাইপ্রীতি
  • নমনীয়তা
  • সামাজিকতা
  • পারিপার্শ্বিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

দিনাজপুর বোর্ড

  • পুলের কাছে
  • গঞ্জের বাজারে
  • খারের ধারে
  • কাছারি বাড়িতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসির স্বামী মদ্যপ ছিল iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কীসের প্রতি জগুর প্রবল লোভ?

  • সম্পদের প্রতি
  • নারীর প্রতি
  • নেশাদ্রব্যের প্রতি
  • ভালোবাসার প্রতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসি-

  • অসহিষ্ণু
  • আত্মবিশ্বাসী
  • প্রতিবাদী
  • অহংকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?সালতি থেকে কী তোলা হচ্ছে?খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসিরকীসের প্রতি জগুর প্রবল লোভ?মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।