উদ্দীপকের চাচা ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি চরিত্রের তুলনামূলক চিত্র উপস্থাপন করো ।
উত্তর: 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি আহ্লাদির ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল হলেও উদ্দীপকের চাচা সীমার ব্যাপারে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন । আলোচ্য গল্পের আহ্লাদি স্বামীর দ্বারা নির্যাতিত এক কিশোরী, যে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হলে তার মাসি-পিসি তাকে আশ্রয় দেয়। মাসি-পিসি তাকে ভরণপোষণ ও নিরাপত্তা দিতে সর্বোচ্চ সচেষ্ট হয়। আলোচ্য গল্পের মাসি-পিসিকে দায়িত্বশীল অভিভাবকের চরিত্রে দেখা যায়। তারা শ্বশুরবাড়ি থেকে চলে আসা আহ্লাদিকে শুধু আশ্রয়ই দেয়নি, তার ভরণপোষণের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাকে সমাজের লালসা-উন্মত্ত মানুষদের কাছ থেকে নিরাপত্তাও দিয়েছে । উদ্দীপকের পিতৃমাতৃহীন সীমা চাচার আশ্রয়ে পালিত এবং বাল্যবিবাহের বলি। সে স্বামীর ঘরে নানা নির্যাতনের শিকার হয়। চাচার দায়িত্বজ্ঞানের অভাবে তাকে বাল্যবিবাহের বলি হতে হয় । তালাকপ্রাপ্ত সীমা পরবর্তীকালে চাচার কাছ থেকে কোনো সহযোগিতাও পায়নি। এমনকি অনাথ মেয়ে সীমাকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তার চাচা। কিন্তু 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। তাই বলা যায়, দায়িত্বশীল আচরণের দিক থেকে উদ্দীপকের চাচা এবং আলোচ্য গল্পের মাসি-পিসির মাঝে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের চাচা ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি চরিত্রের তুলনামূলক চি…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর