শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি-পিসি' গল্পের বক্তব্য ধারণ করে।"- তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্প উভয়ক্ষেত্রেই প্রতিকূলতার বিরুদ্ধে নারীর দৃঢ় ও সাহসী অবস্থান ব্যক্ত হয়েছে বলে প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথাযথ বলে বিবেচনা করা যায়। আলোচ্য গল্পের মাসি-পিসি দুজনই নিঃস্ব ও বিধবা। জীবনসংগ্রামে টিকে থাকার জন্য তারা ধান ভানে, কাঁথা সেলাই করে, শাক-পাতা কুড়িয়ে শহরের বাজারে বিক্রি করে। আহ্লাদি স্বামীর ঘর ছেড়ে চলে আসলে তাকে তারা পরম মমতায় আগলে রাখে। জগুর অত্যাচার ও সমাজের বদলোকের কুদৃষ্টি থেকে তাকে রক্ষা করতে সবসময় সতর্ক থাকে। উদ্দীপকের স্বামীহারা বকুল লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, খেয়ে না খেয়ে তার মেয়ে পারুলকে বড় করে। কিন্তু বিয়ের পর স্বামীর অত্যাচারের কারণে মায়ের কাছে ফিরে আসে পারুল। সাহসী ও আত্মমর্যাদাশীল পারুল সম্মানের সাথে বেঁচে থাকার জন্য শাক-সবজির চাষ করে, ধান ভানে, কাঁথা সেলাই করে। সে সবরকম অশুভ শক্তির বিরুদ্ধে টিকে থাকার জন্য সংগ্রাম করে। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি এবং আলোচ্য উদ্দীপকের বকুল ও তার মেয়ে পারুল সমাজের বিরূপ পরিবেশে টিকে থাকার জন্য সংগ্রাম করে। গল্পের মাসি-পিসি নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি আহ্লাদির সুরক্ষার জন্য সর্বদা সচেষ্ট থাকে। উদ্দীপকের বকুলও স্বামীর মৃত্যুর পর মেয়ে পারুলের সুরক্ষার জন্য কঠোর পরিশ্রম করে। বিয়ের পর স্বামী অত্যাচার করলে পারুল তার মায়ের কাছে ফিরে এসে এবং মায়ের সাথে কাজ করে সাবলম্বী হওয়ার উদ্যোগ নেয়। তাই বলা যায়, জীবনসংগ্রামে টিকে থাকার লড়াইয়ের দিক বিবেচনায় "উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি- পিসি' গল্পের বক্তব্যকে ধারণ করে"-মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

"উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি-পিসি' গল্পের বক্তব্য ধারণ করে।"- …

উদ্দীপক

বকুল যখন স্বামীহারা হয়, তখন তার মেয়ে পারুলের বয়স দুই বছর। একদিকে অর্থকষ্ট, অপরদিকে বদলোকের কুদৃষ্টি। লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, খেয়ে না খেয়ে মেয়েটাকে বড় করে বকুল। একসময় মেয়ের বিয়েও দেয়। কিন্তু বছর না ঘুরতেই অত্যাচারী স্বামীর সাথে সম্পর্ক ছেদ করে মায়ের কাছে ফিরে আসে পারুল। সম্মানের সাথে বেঁচে থাকার জন্য মেয়ে পারুল হয় বকুলের অবলম্বন। মায়ের জীবন- সংগ্রাম দেখে বড় হওয়া পারুল মায়ের চেয়ে সাহসী এবং আত্মমর্যাদাশীল। বাড়ির পাশে শাক-সবজি চাষ করে, ঘরে হাঁস-মুরগী পালন করে, ধান ভেনে, কাঁথা সেলাই করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে মা ও মেয়ে। যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে জীবন বলি রাখার দৃঢ় প্রত্যয় বকুল ও পারুলের চাল চলনে।

Sylhet · 2017

উত্তর

মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হলো প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।

উত্তর

নিজেকে ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির। অত্যাচারী স্বামী জগুর ঘর থেকে আহ্লাদি তার মাসি-পিসির কাছে চলে আসে। কিন্তু এলাকার কিছু খারাপ লোক তার দিকে কুদৃষ্টিতে তাকায়। মাসি-পিসির সাথে বাজারে গেলে তারা তরিতরকারি কেনার মতো তাকেও করায়ত্ত করার জন্য মাসি-পিসির সাথে আলাপ জমায়। এ সকল কথা চিন্তা করে নিজেকে আহ্লাদির ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।

উত্তর

'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে নির্যাতিত, অসহায় ও পরনির্ভরশীল নারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। আলোচ্য গল্পের আহ্লাদি স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তার মাসি-পিসির কাছে চলে আসে। নিঃস্ব ও বিধবা মাসি-পিসি নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি আহ্লাদিকেও সমাজের বিরূপ পরিবেশ থেকে রক্ষা করতে সর্বদা সচেষ্ট থাকে। কিন্তু গল্পে আহ্লাদিকে আত্মরক্ষার কোনো চেষ্টা করতে দেখা যায় না। সে সবসময় ভয়ে কোণঠাসা হয়ে থাকে। জগুর মামলার হুমকিতে সে ভয় পায়। বদলোকের খারাপ দৃষ্টির কারণে নিজেকে তার নোংরা, নর্দমার মতো মনে হয়। নিজেকে রক্ষা করার জন্য সে মাসি-পিসির ওপর নির্ভরশীল হয়ে থাকে। উদ্দীপকের স্বামীহারা বকুল প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে লড়াই করে মেয়ে পারুলকে বড় করে তোলে। একসময় মেয়ের বিয়েও দেয় সে। কিন্তু অত্যাচারী স্বামীর সাথে সম্পর্ক ছেদ করে মায়ের কাছে চলে আসে পারুল। সম্মানের সাথে বেঁচে থাকার জন্য পারুল বাড়ির পাশে সবজি চাষ, হাঁস-মুরগী পালন, কাঁথা সেলাই ইত্যাদি কাজে নিজেকে নিয়োজিত করে। আত্মমর্যাদাসম্পন্ন নারী হিসেবে সে সমাজের বিরূপ পরিবেশের বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করে। কিন্তু গল্পের আহ্লাদির মধ্যে এই সাহস ও উদ্দীপনার অভাব পরিলক্ষিত হয়। এখানেই আহ্লাদি ও পারুলের মধ্যে বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে।

উত্তর

উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্প উভয়ক্ষেত্রেই প্রতিকূলতার বিরুদ্ধে নারীর দৃঢ় ও সাহসী অবস্থান ব্যক্ত হয়েছে বলে প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথাযথ বলে বিবেচনা করা যায়। আলোচ্য গল্পের মাসি-পিসি দুজনই নিঃস্ব ও বিধবা। জীবনসংগ্রামে টিকে থাকার জন্য তারা ধান ভানে, কাঁথা সেলাই করে, শাক-পাতা কুড়িয়ে শহরের বাজারে বিক্রি করে। আহ্লাদি স্বামীর ঘর ছেড়ে চলে আসলে তাকে তারা পরম মমতায় আগলে রাখে। জগুর অত্যাচার ও সমাজের বদলোকের কুদৃষ্টি থেকে তাকে রক্ষা করতে সবসময় সতর্ক থাকে। উদ্দীপকের স্বামীহারা বকুল লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, খেয়ে না খেয়ে তার মেয়ে পারুলকে বড় করে। কিন্তু বিয়ের পর স্বামীর অত্যাচারের কারণে মায়ের কাছে ফিরে আসে পারুল। সাহসী ও আত্মমর্যাদাশীল পারুল সম্মানের সাথে বেঁচে থাকার জন্য শাক-সবজির চাষ করে, ধান ভানে, কাঁথা সেলাই করে। সে সবরকম অশুভ শক্তির বিরুদ্ধে টিকে থাকার জন্য সংগ্রাম করে। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি এবং আলোচ্য উদ্দীপকের বকুল ও তার মেয়ে পারুল সমাজের বিরূপ পরিবেশে টিকে থাকার জন্য সংগ্রাম করে। গল্পের মাসি-পিসি নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি আহ্লাদির সুরক্ষার জন্য সর্বদা সচেষ্ট থাকে। উদ্দীপকের বকুলও স্বামীর মৃত্যুর পর মেয়ে পারুলের সুরক্ষার জন্য কঠোর পরিশ্রম করে। বিয়ের পর স্বামী অত্যাচার করলে পারুল তার মায়ের কাছে ফিরে এসে এবং মায়ের সাথে কাজ করে সাবলম্বী হওয়ার উদ্যোগ নেয়। তাই বলা যায়, জীবনসংগ্রামে টিকে থাকার লড়াইয়ের দিক বিবেচনায় "উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে 'মাসি- পিসি' গল্পের বক্তব্যকে ধারণ করে"-মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?

কুমিল্লা বোর্ড

  • কাব্য
  • উপন্যাস
  • নাটক
  • ছোটোগল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?

ময়মংসিংহ বোর্ড

  • জগুর
  • বৈদ্যের
  • ওসমানের
  • কৈলাশের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-

  • কানাইয়ের সাথে ঝগড়া করছিল বলে
  • ঘড়া থেকে পানি আনছিল বলে
  • তরকারি বিক্রি করছিল বলে
  • সালতির লগি ঠেলছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?

  • পরিষ্কার রাখার জন্য
  • ঘরের চালায় আগুন নেভানোর জন্য
  • শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য
  • চুরি হওয়ার ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

বরিশাল বোর্ড

  • কলেরা
  • টাইফয়েড
  • বসন্ত
  • যক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালতি থেকে কী তোলা হচ্ছে?

  • বাঁশ
  • খড়
  • কাঠ
  • ঘাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

  • জামাইপ্রীতি
  • নমনীয়তা
  • সামাজিকতা
  • পারিপার্শ্বিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

দিনাজপুর বোর্ড

  • পুলের কাছে
  • গঞ্জের বাজারে
  • খারের ধারে
  • কাছারি বাড়িতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসির স্বামী মদ্যপ ছিল iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কীসের প্রতি জগুর প্রবল লোভ?

  • সম্পদের প্রতি
  • নারীর প্রতি
  • নেশাদ্রব্যের প্রতি
  • ভালোবাসার প্রতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসি-

  • অসহিষ্ণু
  • আত্মবিশ্বাসী
  • প্রতিবাদী
  • অহংকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?সালতি থেকে কী তোলা হচ্ছে?খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসিরকীসের প্রতি জগুর প্রবল লোভ?মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।