উদ্দীপকের প্রতিমার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য নিরূপণ করো।
উত্তর: প্রেক্ষাপটের দিক থেকে উদ্দীপকের প্রতিমা ও 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির মাঝে সাদৃশ্য-বৈসাদৃশ্য দুই-ই রয়েছে। আলোচ্য গল্পের আহ্লাদি পিতৃ-মাতৃহীন এক তরুণী। বৈবাহিক জীবনে সে নির্মম নির্যাতনের শিকার হয়। পরবর্তীতে মাসি-পিসি তার রক্ষাকারীর ভূমিকায় উত্তীর্ণ হয়। উদ্দীপকের পিতৃ-মাতৃহীন প্রতিমা কাকা-কাকির কাছে বড় হয়েছে। বিয়ের পর প্রতিমা যৌতুকের কারণে প্রতিনিয়ত স্বামী-শাশুড়ির কাছে নির্মম নির্যাতনের শিকার হয়। পরবর্তীতে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এলে তার কাকা-কাকি তাকে আর ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে আলোচ্য গল্পের আহ্লাদিও স্বামী কর্তৃক ভয়াবহ নির্যাতনের শিকার হয়। শ্বশুরবাড়ি থেকে ফিরে সে মাসি-পিসির কাছে আশ্রয় নেয়। এদিক থেকে প্রতিমার সঙ্গে আহ্লাদির সাদৃশ্য রয়েছে। অন্যদিকে বৈসাদৃশ্যের দিকটি এই যে, প্রতিমার স্বামী যৌতুকের কারণে তাকে অত্যাচার করত, আর আহ্লাদির স্বামী নেশাগ্রস্ত হওয়ায় তাকে নির্যাতন করত।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
উদ্দীপকের প্রতিমার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর