'বেঁচে থাকার লড়াই।'- কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিকূল সমাজব্যবস্থায় নারীদের সংগ্রাম করে টিকে থাকার চিত্র উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্প উভয়ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। 'মাসি-পিসি' গল্পের প্রধান উপজীব্য মাসি ও পিসির কঠোর জীবনসংগ্রাম। মাসি-পিসি সর্বদা অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত। সমাজজীবনে সহায়- সম্বলহীন ও দুর্বল অবস্থানে থেকেও তারা প্রভাবশালীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। বিপদগ্রস্ত আহ্লাদিকে তারা আগলে রেখেছে। নারী হয়েও তারা নৌকা চালনা ও সবজির ব্যাবসা করেছে। আহ্লাদি ও নিজেদের সম্ভ্রম রক্ষায় ধারালো অস্ত্র নিয়ে প্রতিবাদমুখর হয়েছে। আলোচ্য উদ্দীপকে একমাত্র সন্তান মীনাকে নিয়ে বিধবা রানুর কষ্টের সংসার। স্বামীর রেখে যাওয়া সামান্য কৃষিজমিতে উৎপন্ন ফসল তার আয়ের একমাত্র উৎস। এই সামান্য আয়ে সংসার চলে না। তাই রানুকে অন্যের বাড়িতে ধানভানা ও গৃহপরিচারিকার কাজ করতে হয়। গ্রাম্য মোড়লের হাত থেকে বাঁচতে অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয় রানু। কিন্তু অল্পকাল পরেই অসৎ ও লোভী স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে মীনার। স্বামীর গৃহ থেকে বিতাড়িত হয়ে মায়ের কাছে ফিরে আসে সে। মা-মেয়ের টিকে থাকার লড়াই নতুন করে শুরু হয়। আলোচ্য গল্প ও উদ্দীপকে দেখা যায়, সার্বক্ষণিক বিপদের মধ্যে নারীদের লড়াই করে টিকে থাকতে হচ্ছে। আলোচ্য গল্পের মাসি-পিসি নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি আহ্লাদিকে রক্ষার জন্য সংগ্রামে লিপ্ত হয়েছে। গল্পটিতে তারা মূলত নারীর শ্রেণিসংগ্রামে নেতৃত্ব দিয়েছে। সমাজের অবিবেচক, লোভী, স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। উদ্দীপকের রানু স্বামীর আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে। অন্যের বাড়িতে ধানভানা, মাড়াই দেওয়া প্রভৃতি কাজ করে মেয়ের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে হয় তাকে। সংকট থেকে উত্তরণের জন্য মেয়েকে বিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। তাই বাধ্য হয়ে অসহায় মা-মেয়েকে অনিশ্চয়তার পথে যাত্রা করতে হয়েছে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আলোচ্য গল্প এবং উদ্দীপকের নারীরা কঠোর জীবনসংগ্রামে লিপ্ত।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
'বেঁচে থাকার লড়াই।'- কথাটি উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আঙ্গিকে ব্…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর