শেয়ারFacebookWhatsApp

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি 'মানবিক বাগান' বলতে কী বুঝিয়েছেন?

উত্তর: • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় 'মানবিক বাগান' বলতে মানবীয় জগৎকে বোঝানো হয়েছে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। এই কবিতায় স্মৃতির আবরণে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গৌরবময় দিনের কথা উল্লেখ করেছেন কবি। ১৯৬৯ সালে স্বৈরশাসক আইয়ুব খানের বৈষম্যমূলক শাসনব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশে গণআন্দোলনন সূচিত হয়েছিল। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। কবি রাজপথের সেই অগণিত মানুষের সচেতন গণজাগরণকে 'মানবিক বাগান' হিসেবে আখ্যায়িত করেছেন। মানবিক বাগান বলতে কবি মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জন্য নিবেদিতপ্রাণ জনসাধারণের জগৎকে বুঝিয়েছেন।

HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি 'মানবিক বাগান' বলতে কী বুঝিয়েছেন?

উদ্দীপক

বিদেশি সেনার কামানে-বুলেটে বিদ্ধ নারী শিশু আর যুবক-জোয়ান বৃদ্ধ শত্রুসেনারা হত্যার অভিযানে মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে। মুক্তির পথ যুদ্ধের রথ জেনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

• কবি শামসুর রাহমানের কবিতা প্রথম প্রকাশিত হয় 'সাপ্তাহিক সোনার বাংলা' পত্রিকায় (১৯৪৯ সালে)।

উত্তর

• 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় 'মানবিক বাগান' বলতে মানবীয় জগৎকে বোঝানো হয়েছে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। এই কবিতায় স্মৃতির আবরণে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গৌরবময় দিনের কথা উল্লেখ করেছেন কবি। ১৯৬৯ সালে স্বৈরশাসক আইয়ুব খানের বৈষম্যমূলক শাসনব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশে গণআন্দোলনন সূচিত হয়েছিল। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। কবি রাজপথের সেই অগণিত মানুষের সচেতন গণজাগরণকে 'মানবিক বাগান' হিসেবে আখ্যায়িত করেছেন। মানবিক বাগান বলতে কবি মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জন্য নিবেদিতপ্রাণ জনসাধারণের জগৎকে বুঝিয়েছেন।

উত্তর

• উদ্দীপকের শেষ তিন চরণ 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সঙ্গে শাসকগোষ্ঠীর অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার মেলবন্ধন রচনা করেছে। • বাঙালি যুগে যুগে শাসকগোষ্ঠীর বিভিন্ন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অধিকারের দাবিতে তারা সংগ্রাম করেছে। এদেশের সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের প্রতিহত করেছে। • উদ্দীপকের শেষ তিন চরণে কবি মুক্তিবাহিনীর প্রতিরোধ উত্থান, যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে চলা এবং শত্রু বাহিনীর ধ্বংসযজ্ঞ ও হত্যাকান্ড নির্দেশ করেছেন। বাঙালির এই সংগ্রামী চেতনার সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়। প্রতিফলিত সংগ্রামী চেতনার মিল রয়েছে। এ কবিতায় কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তীব্র আন্দোলন-সংগ্রামের পথ ধরে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে নির্দেশ করেছেন। ১৯৬৯-এর গণআন্দোলনে জাতিগত শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে জেগে ওঠে সমগ্র বাঙালি জাতি। উদ্দীপকেও শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে এবং অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে মুক্তির পথে তাদের যাত্রার গন্তব্যে পৌঁছেছে। দেশকে শত্রুমুক্ত ও স্বাধীন করেছে। এভাবে উদ্দীপকের শেষ তিন চরণ 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সঙ্গে মেলবন্ধন তৈরি করেছে

উত্তর

• "উদ্দীপকের বক্তব্য 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার খন্ডাংশ মাত্র"-মন্তব্যটি যথার্থ। • পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বৈরী আচরণ শুরু করে। বিভিন্ন দিক থেকে এদেশের মানুষের ওপর তারা শোষণ-নির্যাতন চালাতে থাকে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি এদেশের মানুষের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে মিছিল করার কথা বর্ণিত হয়েছে। সেই মিছিলে পুলিশ গুলি চালিয়ে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করে। তারই প্রতিবাদের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করে। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করে মুক্তিসেনারা। এই বিষয়টি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনার এই দিকটি ছাড়াও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আরও কিছু বিষয় রয়েছে, যেগুলো উদ্দীপকে নেই। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি ১৯৫২ সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের চেতনা কীভাবে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে রূপ নেয় তা দেখিয়েছেন। এ সংকটের দিকটি উদ্দীপকে অনুরূপভাবে প্রতিফলিত হয়নি। কবি এ কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে বাঙালির চেতনার রং হিসেবে অভিহিত করেছেন। এই দিকটি উদ্দীপকে বর্ণিত হয়নি। উদ্দীপকের কবিতাংশে কেবল মুক্তিযুদ্ধের চেতনাই প্রকাশ পেয়েছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

রাজশাহী বোর্ড

  • জবা
  • গোলাপ
  • কৃষ্ণচূড়া
  • পলাশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

  • পতাকার সাথে
  • শ্যামল বাংলার সাথে
  • সুউচ্চ লাঠির সাথে
  • বন্দুকের নলের সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-

কুমিল্লা বোর্ড

  • রক্ত
  • কৃষ্ণচূড়া
  • ফুল
  • বুদ্বুদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?

  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৪ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-

  • পাক-হানাদারদের রক্ত
  • ভাষা শহিদদের রক্ত
  • মুক্তিযোদ্ধাদের রক্ত
  • আন্দোলনকারীদের রক্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ছয় দফা দাবির উত্থাপক কে?

  • ধীরেন্দ্রনাথ দত্ত
  • তাজউদ্দীন আহমদ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ক্যাপ্টেন এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

সিলেট বোর্ড

  • বন্দি শিবির থেকে
  • নিজ বাসভূমে
  • রৌদ্র করোটিতে
  • বিধ্বস্ত নীলিমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-

  • বিপ্লবের রং
  • অভিশাপের রং
  • জলপাই রং
  • সন্ত্রাসের রং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?

  • রৌদ্র করোটিতে
  • সাতনরীর হার
  • মহা পৃথিবী
  • সর্বহারা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?

  • ২০০৪ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট
  • ২০০৭ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহিদ হলেন - i. সালাম ii. রফিক iii. বরকত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

ঢাকা বোর্ড

  • স্মৃতিময়তার
  • অনাবিলতার
  • চেতনার
  • ঘাতকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-ছয় দফা দাবির উত্থাপক কে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহি'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।