• উদ্দীপকের আলোকে সংশ্লিট কবিতাটি তথা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি নামকরণের দিক থেকে অন্যতম সার্থকতা অর্জন করেছে।
• সাতচল্লিশের দেশভাগের পর বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতিকে নবচেতনায় উজ্জীবিত করেছে। ভাষা আন্দোলনের সফলতা অর্জনের অনুপ্রেরণা থেকেই একপর্যায়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা।
• উদ্দীপকে যে ভাববস্তু তুলে ধরা হয়েছে তা বিশ্লেষণ করলে দেখা যায়, যেকোনো মুক্তির সংগ্রাম হঠাৎ করে সংঘটিত হয় না। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধও হঠাৎ করে সংঘটিত হয়নি। এর পেছনে রয়েছে বহু বৈচিত্র্যময় ঘটনার সমন্বয়। যার প্রথমটি বায়ান্নর ভাষা আন্দোলন। বায়ান্নর ফেব্রুয়ারিতে যে চেতনায় সংঘবদ্ধ হয়ে উঠেছিল বাঙালি জাতি সেই চেতনার মধ্য দিয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে বাঙালি জাতি সংঘবদ্ধ হয়ে ওঠে। তাই ১৯৬৯ সালের পটভূমিতে কবিতা রচনা করতে গিয়েও কবি বায়ান্নর ফেব্রুয়ারির কথা তুলে ধরেছেন। তাই সার্বিক পর্যালোচনায় বলা যায়, 'ফেব্রুয়ারি ১৯৬৯' নামকরণটি এ কবিতাটিকে অন্যতম শিল্পসফল করে তুলেছে।