• উদ্দীপকের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার শোষকের বিরুদ্ধে রাজপথে আন্দোলনরত মানুষের সংগ্রামের চিত্রের মিল রয়েছে।
• প্রাচীনকাল থেকেই এদেশের মানুষ বৈদেশিক শক্তির অপশাসনের শিকার হয়ে এসেছে। ফলে এ দেশের মানুষ স্বভাবতই পরিণত হয়েছে সংগ্রামী জাতিতে। নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলা।
• উদ্দীপকে দেখা যায়, একটি বিপ্লবী আন্দোলনের চিত্র রাজপথে। অসংখ্য মানুষের সংগ্রামের দৃশ্য। ন্যায়ের জন্য, অধিকারের জন্য লড়াই করা স্বাধীনতাকামী মানুষের ঢল। মৃত্যুকে নিশ্চিত জেনেও তারা থেমে যায় না। বরং শত্রুর বিরুদ্ধে মোকাবিলায় উন্মুখ জনতা দুর্বার গতিতে সামনে এগিয়ে যায়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও দেখা যায় এমনই চিত্র। এখানে কবি বাংলাদেশের মানুষ '৬৯-এর গণ-আন্দোলনে যে সংগ্রামী চেতনার প্রকাশ ঘটিয়েছিল তা-ই তুলে ধরেছেন। জাতিগত শোষণ, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ সোচ্চার হয়ে ওঠে ১৯৬৯-এ। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রামগঞ্জ, শহরের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চিত্র তুলে ধরেছেন। এদিক থেকে উদ্দীপকের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাদৃশ্য রয়েছে।