• উদ্দীপকের শ্রেষ্ঠ সন্তানদের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে জেগে ওঠা সাধারণ মানুষদের তুলনা করা হয়েছে।
• দেশ ও জাতি যখন শোষিত ও নিপীড়িত হতে থাকে, তখন দেশপ্রেমীরা নিশ্চুপ হয়ে থাকতে পারেন না কিছুতেই। তাদের বিদ্রোহী সত্তা মাথাচাড়া দিয়ে ওঠে। সাধারণ মানুষও তখন প্রতিবাদী ভূমিকায় অসাধারণ রূপ পরিগ্রহ করে।
• উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বাংলার বীর সন্তানদের পরিচয় তুলে ধরা হয়েছে। তাদের সাহসী ভূমিকাই এ দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে সাহায্য করেছে। এই শ্রেষ্ঠ সন্তানদের মতো বীরের দেখা মেলে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও। কবিতায় জাতিগত শোষণের বিরুদ্ধে জেগে ওঠা এ দেশের সাধারণ মানুষের কথা ব্যক্ত হয়েছে। তারা শাসকগোষ্ঠীর নিপীড়নের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল। অধিকার আদায়ের জন্য ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে এসেছিল। আর তাদের সঙ্গেই উদ্দীপকে উল্লিখিত শ্রেষ্ঠ সন্তানদের তুলনা করা হয়েছে।