শেয়ারFacebookWhatsApp

"সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা।"- বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: • 'সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা' বলতে কবি পূর্ব বাংলার সর্বত্র শত্রুর আধিপত্য বিস্তারকে বুঝিয়েছেন। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি '৫২-এর ভাষা আন্দোলনের প্রেরণায় ১৯৬৯-এ গণআন্দোলন শুরু হওয়ার কথা বলেছেন। শাসকগোষ্ঠী তৎকালীন পূর্ব বাংলার মানুষকে নানাভাবে শাসন-শোষণ করেছে। তারা এ দেশে বসেই এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। নির্বিচারে মানুষ হত্যার মাধমে তারা বাঙালির স্বাধীনতার স্পৃহাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। তারা পুরো দেশেই তাদের অত্যাচার-নির্যাতন চালিয়েছে। এই কারণে কবি এই দেশকে 'ঘাতকের অশুভ আস্তানা' বলেছেন।

HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল

"সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা।"- বলতে কী বোঝানো হয়েছে?

উদ্দীপক

অমর একুশ বাঙালি জাতির ইতিহাসে কেবল একটি তারিখ নয়; একুশ হলো একটি চেতনার নাম। একুশকে কেন্দ্র করে ঐতিহাসিক ভাষা আন্দোলনের রক্তাক্ত পথ ধরে বাঙালি জাতিসত্তায় যে চেতনার জন্ম হয়েছিল, তা ছিল এক অবিনাশী চেতনা। এই চেতনার পথ ধরে ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও সত্তরের নির্বাচন এবং ১৯৭১-এ আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এই একুশ হয়েছে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার মর্যাদা রক্ষার রক্তাক্ত স্মৃতিচিহ্নিত এই দিনটি তাই বাঙালির সব সংগ্রামের অনুপ্রেরণা ও বিজয়ের দিন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

শামসুর রাহমানের প্রথম কবিতা 'সাপ্তাহিক সোনার বাংলা' পত্রিকায় প্রকাশিত হয়।

উত্তর

• 'সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা' বলতে কবি পূর্ব বাংলার সর্বত্র শত্রুর আধিপত্য বিস্তারকে বুঝিয়েছেন। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি '৫২-এর ভাষা আন্দোলনের প্রেরণায় ১৯৬৯-এ গণআন্দোলন শুরু হওয়ার কথা বলেছেন। শাসকগোষ্ঠী তৎকালীন পূর্ব বাংলার মানুষকে নানাভাবে শাসন-শোষণ করেছে। তারা এ দেশে বসেই এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। নির্বিচারে মানুষ হত্যার মাধমে তারা বাঙালির স্বাধীনতার স্পৃহাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। তারা পুরো দেশেই তাদের অত্যাচার-নির্যাতন চালিয়েছে। এই কারণে কবি এই দেশকে 'ঘাতকের অশুভ আস্তানা' বলেছেন।

উত্তর

• উদ্দীপকে ফুটে ওঠা একুশের অবিনাশী বিপ্লবী ও জাতীয়তাবাদী চেতনা এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় প্রকাশিত সংগ্রামী চেতনা মূলত একই। • ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন সংঘটিত হয়। বাঙালির জাতীয় জীবনে এ আন্দোলনের সুদূরপ্রসারী ভূমিকা ছিল। বস্তুত এ আন্দোলনের ভেতর দিয়েই বাঙালি হিসেবে আমাদের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হয়। • উদ্দীপকে একুশের অবিনাশী চেতনার প্রভাবের কথা বলা হয়েছে। পাশাপাশি এ চেতনার নিরিখেই যে ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধসহ পরবর্তী সকল আন্দোলন-সংগ্রাম সংঘটিত হয় এ কথাও সেখানে জোর দিয়ে বলা হয়েছে। একইভাবে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও কবি বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনার ধারাবাহিকতায় উনসত্তরের গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে। এদিক বিচারে আলোচ্য কবিতায় ও উদ্দীপকে একুশের যে জাতীয়তাবাদী ও বিপ্লবী চেতনার কথা বলা হয়েছে তা মূলত সমান্তরাল।

উত্তর

• 'বাংলা ভাষার মর্যাদা রক্ষার রক্তাক্ত স্মৃতিচিহ্নিত একুশের পথ ধরে বাঙালি স্বাধীনতা অর্জন করেছে।'- মন্তব্যটি উদ্দীপক ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার আলোকে যথার্থ। • পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী প্রথমে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তী সময়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালিরা মাতৃভাষার অধিকার আদায় করে নেয়। আর পরবর্তী সব আন্দোলনে এই চেতনাই ছিল আমাদের প্রেরণার বাতিঘর। • উদ্দীপকে একুশের অবিনাশী চেতনাকে উপজীব্য করা হয়েছে। বস্তুত ভাষা আন্দোলনের পথ ধরেই এদেশে ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনে জয় এবং পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। এর মাধ্যমে আমাদের মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। সংগত কারণেই ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের স্মৃতি আমাদের মনে চিরদিন জাগরুক থাকবে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' একটি দেশপ্রেম, গণজাগরণ এবং সংগ্রামী চেতনার কবিতা। ১৯৬৯-এ পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে পূর্ববঙ্গে যে গণ-আন্দোলনের সূচনা হয়, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতেই লিখিত। পাশাপাশি কবিতাটিতে একুশের রক্তঝরা দিনগুলিতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির দিকটিও প্রগাঢ়তা লাভ করেছে, যে চেতনার আলোকে ১৯৬৯-এর গণআন্দোলন সংঘটিত হয়। একইভাবে উদ্দীপকেও ভাষা আন্দোলনের অবিনাশী চেতনায় পরবর্তী সকল আন্দোলন-সংগ্রামসহ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার কথা বলা হয়েছে। সেসব বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperকবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

রাজশাহী বোর্ড

  • জবা
  • গোলাপ
  • কৃষ্ণচূড়া
  • পলাশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

  • পতাকার সাথে
  • শ্যামল বাংলার সাথে
  • সুউচ্চ লাঠির সাথে
  • বন্দুকের নলের সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-

কুমিল্লা বোর্ড

  • রক্ত
  • কৃষ্ণচূড়া
  • ফুল
  • বুদ্বুদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?

  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৪ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-

  • পাক-হানাদারদের রক্ত
  • ভাষা শহিদদের রক্ত
  • মুক্তিযোদ্ধাদের রক্ত
  • আন্দোলনকারীদের রক্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ছয় দফা দাবির উত্থাপক কে?

  • ধীরেন্দ্রনাথ দত্ত
  • তাজউদ্দীন আহমদ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ক্যাপ্টেন এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

সিলেট বোর্ড

  • বন্দি শিবির থেকে
  • নিজ বাসভূমে
  • রৌদ্র করোটিতে
  • বিধ্বস্ত নীলিমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-

  • বিপ্লবের রং
  • অভিশাপের রং
  • জলপাই রং
  • সন্ত্রাসের রং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?

  • রৌদ্র করোটিতে
  • সাতনরীর হার
  • মহা পৃথিবী
  • সর্বহারা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?

  • ২০০৪ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট
  • ২০০৭ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহিদ হলেন - i. সালাম ii. রফিক iii. বরকত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

ঢাকা বোর্ড

  • স্মৃতিময়তার
  • অনাবিলতার
  • চেতনার
  • ঘাতকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-ছয় দফা দাবির উত্থাপক কে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহি'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।