"স্মৃতিগন্ধে ভরপুর" উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: • "স্মৃতিগল্পে ভরপুর" বলতে কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিকে মূর্ত করে তুলেছেন। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি তুলে ধরেছেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতি। একুশের চেতনা এক অবিনাশী চেতনা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে এসেও কবি গভীরভাবে স্মরণ করেছেন। শহরের পথে পথে যে কৃষ্ণচূড়ার ফুল ফোটে সেই ফুলকে কবির কাছে মনে হয়েছে ভাষাশহিদদের রক্তের বুদ্বুদ। তাই একুশের কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। কবির স্মৃতিতে ভরপুর হয়ে আছে একুশের ভাষাশহিদদের স্মৃতি। তাই কবি কবিতায় উল্লেখ করেছেন 'স্মৃতিগন্ধে ভরপুর' উক্তিটি।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
"স্মৃতিগন্ধে ভরপুর" উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর