একুশের কৃষ্ণচূড়া আমাদেরই চেতনার রং- ব্যাখ্যা কর।
উত্তর: • "একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং” চরণটির মাধ্যমে কবি একুশের চেতনাকে সর্বজনীন করে তুলেছেন। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি স্মৃতিচারণ করেছেন ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির কথা। কবি বলেছেন, একুশের শহিদদের যে চেতনা তা বাঙালির জাতীয় চেতনা। প্রতিবছর শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে। কবির মনে হয়, যেন ভাষাশহিদদের রক্তের বুদ্বুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। তাই একুশের কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সাথে মিলিয়ে নিতে চান। এ কারণেই কবি বলেছেন, 'একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং।'
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
একুশের কৃষ্ণচূড়া আমাদেরই চেতনার রং- ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর