"চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ"- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: "চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ"- বাক্যটি দ্বারা মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ তছনছ হওয়াকে বোঝানো হয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। একুশের চেতনা এক অবিনাশী চেতনা। ১৯৫২ সালের ভাষা-আন্দোলনের কথা ১৯৬৯- এর ফেব্রুয়ারিতে এসে কবি গভীরভাবে স্মরণ করেছেন। বিশ্বাসঘাতকদের কালো থাবার নিচে বসবাস করেছেন তিনি। তাদের অত্যাচার-নির্যাতনে কেউ কেউ মৃত্যুবরণ করেছে। আবার কেউ প্রতিবাদ করেছে, বিপ্লব-বিদ্রোহ করেছে ঘাতকের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে। মানুষের শান্তি, সুখ, কল্যাণ, সত্য, সুন্দর তারা নষ্ট করে দিয়েছে। তারা চরম অমানবিক আচরণ করে মানবিক সবকিছুই তছনছ করে দিয়েছে। কবির মনে হয়েছে, তাদের অশুভ শক্তির দাপটে ফুলের মতো সাজানো মানুষের সংসার, পরিবেশ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
"চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ"- বাক্যটি দ্বারা কী বোঝান…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর