শেয়ারFacebookWhatsApp

"এ রঙের বিপরীত আছে অন্য রং” -বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: “এ রঙের বিপরীত আছে অন্য রং” বলতে প্রতিবাদ বা গণজাগরণের কথা বলা হয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর ব্যাপক নির্যাতন ও অত্যাচার চালায়। তারা সে সময়ের পূর্ববঙ্গের মানুষকে পুতুলের মতো ব্যবহার করতে থাকে। চারদিকে হত্যা, সন্ত্রাস ও লুণ্ঠন জনজীবনে আতঙ্ক তৈরি করে। এর প্রতিবাদে এদেশের সাধারন মানুষ ক্ষুদ্ব হয়ে ওঠে। এ কথা বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল

"এ রঙের বিপরীত আছে অন্য রং” -বলতে কী বোঝানো হয়েছে?

উদ্দীপক

ব্রিটিশ শাসনামলে ইংরেজরা এদেশের চাষীদের দিয়ে জোর করে নীলচাষ করাতো। চাষীদেরকে নামেমাত্র দাদন দিয়ে নীলচাষ করানো হতো। নীলচাষে বাধ্য হওয়ায় চাষীরা তাদের প্রয়োজনীয় শস্য যেমন ধান, পাট, সরিষা ইত্যাদি উৎপাদন করতে পারতো না। নীলচাষ করতে অপারগ হলে চাষীদের ওপর নেমে আসতো নির্মম অত্যাচার। এ কারণে গড়ে ওঠে নীল বিদ্রোহ। নদীয়ার বিষ্ণুচরণ ও পাবনার কাদের মোল্লার মতো অসংখ্য মানুষ কৃষক- আন্দোলনে নেতৃত্ব দেন। ধীরে ধীরে এ আন্দোলন সারা বাংলায় ছড়িয়ে পড়ে।

Barisal · 2023

উত্তর

'ফেব্রুয়ারি-১৯৬৯' কবিতায় শহরের পথে থরে থরে কৃষ্ণচূড়া ফুটেছে।

উত্তর

“এ রঙের বিপরীত আছে অন্য রং” বলতে প্রতিবাদ বা গণজাগরণের কথা বলা হয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর ব্যাপক নির্যাতন ও অত্যাচার চালায়। তারা সে সময়ের পূর্ববঙ্গের মানুষকে পুতুলের মতো ব্যবহার করতে থাকে। চারদিকে হত্যা, সন্ত্রাস ও লুণ্ঠন জনজীবনে আতঙ্ক তৈরি করে। এর প্রতিবাদে এদেশের সাধারন মানুষ ক্ষুদ্ব হয়ে ওঠে। এ কথা বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের বিষ্ণু ও কাদের মোল্লা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় সংগ্রামী নেতা সালাম ও বরকতের কথা মনে করিয়ে দেয়। উদ্দীপকের বিষ্ণুচরণ ও কাদের মোল্লা অত্যাচারী নীলচাষীদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করে তোলেন। বাংলার নীল চাষীদের জোর করে নীল চাষ করানো, নামে মাত্র দাদন দেওয়া, চাষীদের অপারগতায় তাদের উপর অত্যাচার প্রভৃতি নানা কারণেই বাংলার কৃষক সমাজ নীল চাষীদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে গড়ে ওঠে তীব্র আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব দেন কৃষক বিষ্ণুচরণ ও কাদের মোল্লা। নীলচাষীদের এই সংগ্রামী চেতনা 'ফেব্রুয়ারি-১৯৬৯' কবিতায় প্রতিফলিত আন্দোলন ও সংগ্রামী চেতনার সঙ্গে এক সূত্রে গাঁথা পরে। আমাদের সালাম ও বরকতের কথা মনে করিয়ে দেয়।

উত্তর

“উদ্দীপক এবং ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য" - মন্তব্যটি যথার্থ। সংগ্রাম বাংলার মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। কারণ শোষকের হাত থেকে মুক্তির জন্য বাঙালি জাতি যুগে যুগে সংগ্রাম করেছে। ১৮৬০ সালে নীলচাষীদের অন্যায় অবিচারের বিরুদ্ধে, ১৯৫২ সালে বাঙালি ভাষার জন্য সংগ্রাম করেছে, ১৯৭১ সালে সে সংগ্রাম করেছে দেশকে স্বাধীন করার জন্য। "ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বাঙালি জাতির এই সংগ্রামী জীবনের পরিচয় পাওয়া যায়। অত্যাচারী, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বাংলা মানুষ আন্দোলন শুরু করে। পরে তা গণআন্দোলনে রূপ নেয়। কারখানার শ্রমিক মাঠের কৃষক মধ্যবিত্ত নিম্নবিত্ত কেরানী নারী বৃদ্ধ সবাই তাদের অধিকার আদায়ের জন্য সমবেত হয়েছিল। তাদের জাগরণ ও আন্দোলনে পথশিশুরাও যোগ দিয়েছিল। অবশেষে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। উদ্দীপকেও বাঙালির এই সংগ্রামী জীবনচেতনার প্রতিফলন ঘটেছে। ব্রিটিশ শাসনামলে ইংরেজরা এদেশের চাষীদের দিয়ে জোর করে নীলচাষ করাতো। চাষীদেরকে নামেমাত্র দাদন দিয়ে নীলচাষ করানো হতো। নীলচাষে বাধ্য হওয়ায় চাষীরা তাদের প্রয়োজনীয় শস্য যেমন ধান, পাট, সরিষা ইত্যাদি উৎপাদন করতে পারতো না। নীলচাষ করতে অপারগ হলে চাষীদের ওপর নেমে আসতো নির্মম অত্যাচার। এ কারণে সারা দেশে গড়ে ওঠে নীল বিদ্রোহ। উদ্দীপক এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বাঙালির সংগ্রামী জীবন সম্পর্কে বলা হয়েছে। অধিকার আদায়ের সংগ্রামে বাঙালির দৃঢ়তা উভয় স্থানেই এক অনবদ্য শিল্পরূপ পেয়েছে। প্রতিবাদী চেতনায় বাঙালির যে স্বতন্ত্র অবস্থান তারই শিল্পভাষা উদ্দীপক ও আলোচা কবিতা।
HSCBangla 1st Paperকবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯Barisal
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

রাজশাহী বোর্ড

  • জবা
  • গোলাপ
  • কৃষ্ণচূড়া
  • পলাশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

  • পতাকার সাথে
  • শ্যামল বাংলার সাথে
  • সুউচ্চ লাঠির সাথে
  • বন্দুকের নলের সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-

কুমিল্লা বোর্ড

  • রক্ত
  • কৃষ্ণচূড়া
  • ফুল
  • বুদ্বুদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?

  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৪ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-

  • পাক-হানাদারদের রক্ত
  • ভাষা শহিদদের রক্ত
  • মুক্তিযোদ্ধাদের রক্ত
  • আন্দোলনকারীদের রক্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ছয় দফা দাবির উত্থাপক কে?

  • ধীরেন্দ্রনাথ দত্ত
  • তাজউদ্দীন আহমদ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ক্যাপ্টেন এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

সিলেট বোর্ড

  • বন্দি শিবির থেকে
  • নিজ বাসভূমে
  • রৌদ্র করোটিতে
  • বিধ্বস্ত নীলিমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-

  • বিপ্লবের রং
  • অভিশাপের রং
  • জলপাই রং
  • সন্ত্রাসের রং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?

  • রৌদ্র করোটিতে
  • সাতনরীর হার
  • মহা পৃথিবী
  • সর্বহারা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?

  • ২০০৪ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট
  • ২০০৭ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহিদ হলেন - i. সালাম ii. রফিক iii. বরকত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

ঢাকা বোর্ড

  • স্মৃতিময়তার
  • অনাবিলতার
  • চেতনার
  • ঘাতকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-ছয় দফা দাবির উত্থাপক কে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহি'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।