'সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা।'- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: 'সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা।'- উক্তিটির মাধ্যমে ভাষাশহিদ সালামের আত্মত্যাগের সূত্র ধরে পূর্ব বাংলায় ১৯৬৯ সালের গণ-আন্দোলনের সূচনা হওয়াকে বোঝানো হয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে বাঙালির সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও গণজাগরণের দিকটি তুলে ধরেছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা একটি স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে নিজেদের আবিষ্কার করে এবং এই আন্দোলনের চেতনাই এ দেশের পরবর্তী সকল আন্দোলন-সংগ্রামে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল। যার ধারাবাহিকতায় পাকিস্তানি শাসকদের অপশাসনের বিরুদ্ধে ১৯৬৯ সালের গণআন্দোলনের সূচনা হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি তাই দেশবাসীর এই বিপ্লবী রূপটিকে বোঝাতেই প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
'সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা।'- উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর