"এ-রঙের বিপরীত আছে অন্য রং" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: “এ রঙের বিপরীত আছে অন্য রং” বলতে প্রতিবাদ বা গণজাগরণের কথা বলা হয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর ব্যাপক নির্যাতন ও অত্যাচার চালিয়েছে। তারা সে সময়ের পূর্ববঙ্গের মানুষকে পুতুলের মতো ব্যবহার করতে থাকে। চারদিকে হত্যা, সন্ত্রাস ও লুণ্ঠন জনজীবনে আতঙ্ক তৈরি করে। এর প্রতিবাদে এদেশের সাধারন মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। কৃষ্ণচূড়া আমাদের চেতনার রঙ হলেও এর বিপরীতে লুকিয়ে আছে বেদনার রঙ। এটি মনে ক্ষুব্ধ সৃষ্টি করে। এই রক্তাক্ত রঙটি ছেয়ে গিয়েছিল পথ-ঘাট, সারা দেশে,ঘাতকদের আস্তানা পর্যন্ত। এজন্য এই রঙটি চোখে আসলে ভালো লাগে না। অত্যাচারের এ কথা বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
"এ-রঙের বিপরীত আছে অন্য রং" বলতে কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর