শেয়ারFacebookWhatsApp

'যে রঙ লাগে না ভালো চোখে, যে রঙ সন্ত্রাস আনে'- বুঝিয়ে দাও।

উত্তর: এ রঙের বিপরীত আছে অন্য রং, যে-রং লাগে না ভালো চোখে, যে-রং সন্ত্রাসে আনে কারণ অধিকার আদায় সংগ্রামের চেতনার রং প্রেরণার উৎস একুশ, এর বিপরীতেও আছে অন্য এক রং, যা আলোকে ঢেকে নিয়ে আঁধারের সূচনা করে, সত্যকে আড়াল করে মিথ্যা, নীচতা, হীনতা, অন্যায় ছড়ায়। সে-ই রং কবির ভালো লাগে না। কারণ সে রং অস্থির করে তোলে, মানুষের অধিকার ক্ষুণœ করে মানুষকে নিরাপত্তাহীনতায় নিয়ে যায়। কবি সকাল থেকে সন্ধ্যায় সেই রঙের জয়জয়কার লক্ষ্য করেন। কবির প্রিয় দেশ আজ যেন সেই অশুভ ছায়া বিস্তারকারী অশুভ শক্তির বাহক, বিশ্বাস ঘাতকের অবাধ বিচরণক্ষেত্র। পুরো দেশে যেন তাদের আস্তানা।

HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল

'যে রঙ লাগে না ভালো চোখে, যে রঙ সন্ত্রাস আনে'- বুঝিয়ে দাও।

উদ্দীপক

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও: বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর: বাংলার লক্ষ লক্ষ আসাদ মতিউর আজ বুকের শোণিতে উর্বর করেছে এই প্রগাঢ় শ্যামল।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

সালাম।

উত্তর

এ রঙের বিপরীত আছে অন্য রং, যে-রং লাগে না ভালো চোখে, যে-রং সন্ত্রাসে আনে কারণ অধিকার আদায় সংগ্রামের চেতনার রং প্রেরণার উৎস একুশ, এর বিপরীতেও আছে অন্য এক রং, যা আলোকে ঢেকে নিয়ে আঁধারের সূচনা করে, সত্যকে আড়াল করে মিথ্যা, নীচতা, হীনতা, অন্যায় ছড়ায়। সে-ই রং কবির ভালো লাগে না। কারণ সে রং অস্থির করে তোলে, মানুষের অধিকার ক্ষুণœ করে মানুষকে নিরাপত্তাহীনতায় নিয়ে যায়। কবি সকাল থেকে সন্ধ্যায় সেই রঙের জয়জয়কার লক্ষ্য করেন। কবির প্রিয় দেশ আজ যেন সেই অশুভ ছায়া বিস্তারকারী অশুভ শক্তির বাহক, বিশ্বাস ঘাতকের অবাধ বিচরণক্ষেত্র। পুরো দেশে যেন তাদের আস্তানা।

উত্তর

উদ্দীপক ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মূলভাব হলো বাঙালির স্বাধিকার আন্দোলন। বাংলার মানুষ স্বাধীনতার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছে। কখনো সে আন্দোলন ভাষার দাবিতে আবার কখনো গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। ঘাতকের আস্তানায় মানুষ কখনো আধমরা কখনো ভীষণ জেদি। এত কষ্টের ভেতরেও তারা অবিরত স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে। উদ্দীপকে মূলভাব হিসেবে স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলার মানুষের স্বাধীনতার সংগ্রামিদের হৃদয়ে ধারণের দিকটিই তুলে ধরা হয়েছে। ভাষা আন্দোলন, ৭০- এর নির্বাচন এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের মানুষ যে অভিন্ন চেতনার উন্মেষ ঘটিয়েছে, তা হলো স্বাধীনতা। আর এ চেতনায় উদ্বুদ্ধ হতে গিয়ে বাংলার মানুষ সব সময় পূর্বসূরিদের পথ অনুসরণ করেছে। বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পাকিস্তানিরা এ দেশের মানুষকে শাসন করতে চেয়েছিল গায়ের জোরে। তারা বাঙালির কোনো দাবিই মানতে চাইত না। এর প্রতিবাদে বাংলার মানুষ ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান ও স্বাধীনতা সংগ্রাম করেছে। এদেশের মানুষ এই শতশত সংগ্রামীদের বুকে লালন করছে। উদ্দীপকে ও আলোচ্য কবিতায় এসব সংগ্রামীদের লালন তুলে ধরা হয়েছে। তবে যেভাবেই বর্ণনা করা হোক না কেন, এসব আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা। এই মৌলিক চেতনাটিই উদ্দীপক ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটিকে একসূত্রে গেঁথেছে।

উত্তর

বুকের শোনিতে উর্বর করে এই প্রগাঢ় শ্যামল কথাটি বাঙালির মনে শহীদদের স্থাপন বোঝানো হয়েছে। ভাষা আন্দোলনের চেতনায় বাঙালিরা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছে এ বিষয়টিতেই উদ্দীপকের সঙ্গে প্রশ্নোত্ত কথাটির সাদৃশ্য রচিত হয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলনে শহিদ হন সালাম। তিনি শূন্যে পতাকা তুলেছিলেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। তাকে ঘাতকের বুলেটের আঘাতে জীবন দিতে হয়েছিল। কিন্তু এ জীবনদানের মাধ্যমেই তিনি বাঙালির অন্তরে স্বাধীন- সার্বভৌম দেশ গড়ার চেতনা জাগ্রত করেছিলেন। এ চেত চেতনার হাত ধরেই পরবর্তীতে বারবার বাংলার মানুষ কখনো গণঅভ্যুত্থা খান, কখনো স্বাধীনতা সংগ্রাম করেছে। উদ্দীপকে অনেকগুলো ঘটনার উল্লেখ করে মূলত এ বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পরে আসে সত্তরের নির্বাচন। পরবর্তীতে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। অর্থাৎ যখনই দেশ বিপদে পড়েছে তখনই এ দেশের মানুষ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করেছে। আর এ সংগ্রাম করতে গিয়ে তারা ধারণ করেছে পূর্বসূরিদের আদর্শ। এই আদর্শই হলো ভাষা আন্দোলনের চেতনা। সালামের শূন্যে পতাকা তোলার বিষয়টি এখানে ইঙ্গিতবহ হয়েছে। কেননা সালাম এক্ষেত্রে একুশের চেতনার প্রতীক হয়ে আছে। তাই বলা যায়, উদ্দীপকের স্বাধীনতা আন্দোলনে যে একুশের চেতনা কাজ করেছিল তা উল্লিখিত পভুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
HSCBangla 1st Paperকবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

রাজশাহী বোর্ড

  • জবা
  • গোলাপ
  • কৃষ্ণচূড়া
  • পলাশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

  • পতাকার সাথে
  • শ্যামল বাংলার সাথে
  • সুউচ্চ লাঠির সাথে
  • বন্দুকের নলের সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-

কুমিল্লা বোর্ড

  • রক্ত
  • কৃষ্ণচূড়া
  • ফুল
  • বুদ্বুদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?

  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৪ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-

  • পাক-হানাদারদের রক্ত
  • ভাষা শহিদদের রক্ত
  • মুক্তিযোদ্ধাদের রক্ত
  • আন্দোলনকারীদের রক্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ছয় দফা দাবির উত্থাপক কে?

  • ধীরেন্দ্রনাথ দত্ত
  • তাজউদ্দীন আহমদ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ক্যাপ্টেন এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

সিলেট বোর্ড

  • বন্দি শিবির থেকে
  • নিজ বাসভূমে
  • রৌদ্র করোটিতে
  • বিধ্বস্ত নীলিমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-

  • বিপ্লবের রং
  • অভিশাপের রং
  • জলপাই রং
  • সন্ত্রাসের রং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?

  • রৌদ্র করোটিতে
  • সাতনরীর হার
  • মহা পৃথিবী
  • সর্বহারা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?

  • ২০০৪ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট
  • ২০০৭ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহিদ হলেন - i. সালাম ii. রফিক iii. বরকত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

ঢাকা বোর্ড

  • স্মৃতিময়তার
  • অনাবিলতার
  • চেতনার
  • ঘাতকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-ছয় দফা দাবির উত্থাপক কে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহি'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।