উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন দিকটিকে তুলে ধরেছে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার স্মৃতিকাতরতায় ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল দিনগুলো স্মরণের দিকটিকে তুলে ধরেছে। • বাঙালির সংগ্রামী জীবনের ইতিহাসে একুশ এক গৌরবময় অধ্যায়। এখান থেকে প্রেরণা নিয়ে প্রতিটি বাঙালি তাদের পরবর্তী সংগ্রামকে বেগবান করেছে। একুশের চেতনা এ জাতির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। • উদ্দীপকে ভাষাশহিদদের আত্মত্যাগকে প্রকাশ করা হয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সালাম-বরকত-রফিক-জব্বার মাতৃভাষা বাংলাকে বাঁচাতে রাজপথে রক্ত ঝরিয়েছে। মাতৃভাষার সম্মান রক্ষার্থে পৃথিবীর বুকে প্রথম কোনো জাতি জীবন দিয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত দিনগুলোকে স্মরণ করেছেন। বাংলা ভাষার জন্য সেদিন রাজপথে রক্ত দিয়েছিলেন ভাষাসৈনিকরা। এ কবিতায় কবি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে বেগবান করার লক্ষ্যে ১৯৫২ সালের ভাষাশহিদদের সংগ্রামী জীবনকে প্রতীকী তাৎপর্য দান করেছেন। বিষয়টি উদ্দীপকের ভাষাশহিদদের সংগ্রামী জীবনের দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন দিকটিকে তুলে ধরেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর