উদ্দীপকটিতে "ফেব্রুয়ারি ১৯৬৯" কবিতার অত্যাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংগ্রামী চেতনার দিকটি ফুটে উঠেছে।
প্রাচীনকাল থেকেই বাংলার মানুষ অধিকার আদায়ের জন্য বারবার সংগ্রাম করেছে। অধিকার আদায়ের জন্য তারা তাদের নিজের প্রাণকে বিসর্জন দিয়েছেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রাম বাঙালির চেতনা ও বীরত্বের পরিচয় বহন করে।
উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতার জন্য এদেশের মানুষের শত্রুর বিরুদ্ধে লড়াই সংগ্রাম এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার বিষয়টি প্রতিফলিত হয়েছে।বাঙালির এই সংগ্রামী চেতনা উদ্দীপক ও ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় প্রতিফলিত হয়েছে। ১৯৬৯ সালে জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। আন্দোলনের এই অমিত শক্তি বাঙালি ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে সঞ্চারিত করেছে। বাঙালি যে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি সেই সাহসী চেতনার দিকটি উদ্দীপক ও আলোচ্য কবিতায় সাদৃশ্যপূর্ণভাবে ফুটে উঠেছে।