উদ্দীপকের শেষ তিন চরণ 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটির সাথে কীভাবে মেলবন্ধন রচনা করেছে- উপস্থাপন কর।
উত্তর: • উদ্দীপকের শেষ তিন চরণ 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সঙ্গে শাসকগোষ্ঠীর অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার মেলবন্ধন রচনা করেছে। • বাঙালি যুগে যুগে শাসকগোষ্ঠীর বিভিন্ন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অধিকারের দাবিতে তারা সংগ্রাম করেছে। এদেশের সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের প্রতিহত করেছে। • উদ্দীপকের শেষ তিন চরণে কবি মুক্তিবাহিনীর প্রতিরোধ উত্থান, যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে চলা এবং শত্রু বাহিনীর ধ্বংসযজ্ঞ ও হত্যাকান্ড নির্দেশ করেছেন। বাঙালির এই সংগ্রামী চেতনার সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়। প্রতিফলিত সংগ্রামী চেতনার মিল রয়েছে। এ কবিতায় কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তীব্র আন্দোলন-সংগ্রামের পথ ধরে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে নির্দেশ করেছেন। ১৯৬৯-এর গণআন্দোলনে জাতিগত শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে জেগে ওঠে সমগ্র বাঙালি জাতি। উদ্দীপকেও শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে এবং অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে মুক্তির পথে তাদের যাত্রার গন্তব্যে পৌঁছেছে। দেশকে শত্রুমুক্ত ও স্বাধীন করেছে। এভাবে উদ্দীপকের শেষ তিন চরণ 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সঙ্গে মেলবন্ধন তৈরি করেছে
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকের শেষ তিন চরণ 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটির সাথে কীভাবে মেলবন্…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর