শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রক্তাপ্লুত শার্ট 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন বিষয়টিকে নির্দেশ করে? বর্ণনা কর।

উত্তর: • উদ্দীপকের রক্তাপ্লুত শার্ট 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত অত্যাচারী শাসকগোষ্ঠীর অত্যাচার ও তার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। • বাঙালি জাতি বীরের জাতি। এই জাতি যুগে যুগে শাসক শ্রেণির বিভিন্ন অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, ছিনিয়ে এনেছে মুক্তির স্বাদ। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ১৯৬৯-এর গণআন্দোলনে জাতিগত শোষণ আর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। এই অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠে সমগ্র বাঙালি জাতি। প্রত্যন্ত গ্রাম-গঞ্জ-হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ ঢাকার রাজপথে আন্দোলন শুরু করে। উদ্দীপকে এমনই এক অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাঙালি জনতা। প্রতিবাদের প্রতীক হিসেবে তারা ব্যবহার করেছে শহিদের রক্তমাখা শার্ট। তীব্র ক্ষোভে আকাশ-বাতাস প্রকম্পিত করে শহিদের রক্তমাখা শার্ট ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছে। সর্বোপরি বলা যায়, উদ্দীপকে রক্তাপ্লুত শার্ট 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় অত্যাচারী শাসকগোষ্ঠীর অত্যাচারের স্বরূপ ও প্রতিবাদের ভাষার চিত্র তুলে ধরে।

HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল

উদ্দীপকের রক্তাপ্লুত শার্ট 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন বিষয়টিকে নি…

উদ্দীপক

"বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট, ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। হাওয়ায় হাওয়ায় উড়ে, ঘোরে হাতে হাতে, মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট। বিষম দামাল দিনগুলো ফিরে আসে বারবার, বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম।"

ঢাকা কমার্স কলেজ · 2025

উত্তর

• উনিশশো উনসত্তরে সালাম আবার রাজপথে নামে।

উত্তর

• “সেই ফুল আমাদেরই প্রাণ।"- চরণটির মাধ্যমে কবি ভাষা আন্দোলনকারীদের আত্মত্যাগে দুঃখিনী মায়েদের চোখের জলে যে ফুল ফুটেছিল তা বুঝিয়েছেন। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবির মনে হয়েছে ভাষাশহিদদের রক্তের বুদ্বুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে শহরের পথে পথে ফুটে আছে। ভাষার জন্য যাঁরা রক্ত দিয়েছেন সেই বীরদের রক্তে, সন্তানহারা মায়েদের চোখের জলে যে চেতনাদীপ্ত ফুল ফোটে তা কবির কাছে প্রাণস্বরূপ। সেই চেতনাতেই বাঙালি আজ স্বাধীন জাতি। এই বিষয়টি বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

• উদ্দীপকের রক্তাপ্লুত শার্ট 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত অত্যাচারী শাসকগোষ্ঠীর অত্যাচার ও তার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। • বাঙালি জাতি বীরের জাতি। এই জাতি যুগে যুগে শাসক শ্রেণির বিভিন্ন অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, ছিনিয়ে এনেছে মুক্তির স্বাদ। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ১৯৬৯-এর গণআন্দোলনে জাতিগত শোষণ আর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। এই অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠে সমগ্র বাঙালি জাতি। প্রত্যন্ত গ্রাম-গঞ্জ-হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ ঢাকার রাজপথে আন্দোলন শুরু করে। উদ্দীপকে এমনই এক অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাঙালি জনতা। প্রতিবাদের প্রতীক হিসেবে তারা ব্যবহার করেছে শহিদের রক্তমাখা শার্ট। তীব্র ক্ষোভে আকাশ-বাতাস প্রকম্পিত করে শহিদের রক্তমাখা শার্ট ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছে। সর্বোপরি বলা যায়, উদ্দীপকে রক্তাপ্লুত শার্ট 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় অত্যাচারী শাসকগোষ্ঠীর অত্যাচারের স্বরূপ ও প্রতিবাদের ভাষার চিত্র তুলে ধরে।

উত্তর

• "উদ্দীপকে উল্লিখিত বিষয়বস্তু থেকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বিষয়বস্তু আরও বিস্তৃত।" মন্তব্যটির সাথে আমি একমত। • অধিকার আদায়ের জন্য বাংলার মানুষ বারবার সংগ্রাম করেছে। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতার সংগ্রাম বাঙালির সংগ্রামী চেতনা ও বীরত্বের পরিচয় বহন করে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে অনুপ্রেরণা লাভ করে ১৯৬৯ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এদেশের মানুষেরা প্রতিবাদ করে। বিচিত্র শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসামান্য শিল্পভাষ্য রচিত হয়েছে এই কবিতায়। অন্যদিকে উদ্দীপকের কবিতাংশে কেবল ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে সকল আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চিত্র তুলে ধরা হয়েছে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মূল বিষয় অন্যায়ের বিরুদ্ধে বাঙালির সংগ্রামী চেতনা। কবিতাটি একুশের রক্তঝরা দিনগুলোতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মহুতির মাহাত্ম্যে প্রগাঢ়তা লাভকরেছে। এক্ষেত্রে কবি বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেছেন। এ দিকগুলো উদ্দীপকে নেই। উদ্দীপকে কেবল নিজের অধিকার আদায় এবং দেশের জন্য জীবন বিসর্জনের দিকটি রূপক অর্থে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ নয়।
HSCBangla 1st Paperকবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

রাজশাহী বোর্ড

  • জবা
  • গোলাপ
  • কৃষ্ণচূড়া
  • পলাশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

  • পতাকার সাথে
  • শ্যামল বাংলার সাথে
  • সুউচ্চ লাঠির সাথে
  • বন্দুকের নলের সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-

কুমিল্লা বোর্ড

  • রক্ত
  • কৃষ্ণচূড়া
  • ফুল
  • বুদ্বুদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?

  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৪ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-

  • পাক-হানাদারদের রক্ত
  • ভাষা শহিদদের রক্ত
  • মুক্তিযোদ্ধাদের রক্ত
  • আন্দোলনকারীদের রক্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ছয় দফা দাবির উত্থাপক কে?

  • ধীরেন্দ্রনাথ দত্ত
  • তাজউদ্দীন আহমদ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ক্যাপ্টেন এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

সিলেট বোর্ড

  • বন্দি শিবির থেকে
  • নিজ বাসভূমে
  • রৌদ্র করোটিতে
  • বিধ্বস্ত নীলিমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-

  • বিপ্লবের রং
  • অভিশাপের রং
  • জলপাই রং
  • সন্ত্রাসের রং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?

  • রৌদ্র করোটিতে
  • সাতনরীর হার
  • মহা পৃথিবী
  • সর্বহারা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?

  • ২০০৪ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট
  • ২০০৭ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহিদ হলেন - i. সালাম ii. রফিক iii. বরকত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

ঢাকা বোর্ড

  • স্মৃতিময়তার
  • অনাবিলতার
  • চেতনার
  • ঘাতকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-ছয় দফা দাবির উত্থাপক কে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহি'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের রক্তাপ্লুত শার্ট 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন বিষয়টিকে নি… | Prosthuti