উদ্দীপকের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাদৃশ্য আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার ভাববস্তুর মধ্যে সাদৃশ্য রয়েছে। • দেশ বিভাগের পর শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশের মানুষের ওপর শোষণ করতে থাকে। তারে বিরুদ্ধে যেসব সংগ্রাম সংঘটিত হয়েছিল সেগুলোর মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান অন্যতম। প্রত্যেক আন্দোলনই সংঘটিত হয়েছে আমাদের চেতনাগত একতাবদ্ধতা থেকে। • উদ্দীপকের কবিতাংশে বাংলার সমৃদ্ধ ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে। বাঙালি তার স্বাধীনতা সংগ্রামে কীভাবে শত্রুর মোকাবিলা করেছে, স্বদেশের মুক্তির মন্ত্রে দীক্ষিত হয়ে কীভাবে নিজেকে উৎসর্গ করেছে তা তুলে ধরা হয়েছে উদ্দীপকের কবিতাংশে যা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে চেতনায় সালাম, বরকত, রফিকরা নিজেদের উৎসর্গ করেছিলেন সেই চেতনার পথ ধরেই বাঙালি স্বাধীনতার পথে এগিয়েছে। সেই চেতনার পথ ধরেই সংঘটিত হয়েছে ১৯৬৯ ও ১৯৭১ সালের প্রতিরোধ। এই চেতনাকে ধারণ করেই রচিত হয়েছে উদ্দীপকের কবিতাংশ এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা। • উদ্দীপকের কবিতাংশ এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' উভয়ের মধ্যে সংগ্রামী চেতনা ও স্বদেশপ্রেমের প্রকাশ ঘটেছে। উভয় স্থানে উঠে এসেছে বাঙালির রক্তাক্ত সংগ্রামের ইতিহাসের কথা। তাই উদ্দীপকের কবিতাংশের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার পরস্পর সাদৃশ্য রয়েছে বলা যায়।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাদৃশ্য আলোচনা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর