উদ্দীপকের একুশের চেতনা সকল আন্দোলনের মতো গণ-অভ্যুত্থানেও প্রেরণা জুগিয়েছে- 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: • উদ্দীপকের একুশের চেতনা সকল আন্দোলনের মতো গণ-অভ্যুত্থানেও প্রেরণা জুগিয়েছে- মন্তব্যটি যথার্থ। • বাংলাদেশের সাধারণ মানুষ শাসনের নামে দীর্ঘকাল শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এই শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বারবার তাদের সংগ্রাম করতে হয়েছে। ফলে এ ভূখণ্ডের অনেক মানুষকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। • উদ্দীপকে একুশের চেতনা ও ১৯৫২-এর ভাষা আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়েছে। ১৯৫২ সালে ছাত্ররা ভাষার দাবিতে রাজপথে নামে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' প্ল্যাকার্ড হাতে। পুলিশের গুলিতে প্রাণ দিতে হয় রফিক, শফিক, সালাম, বরকতসহ অসংখ্যা মানুষকে। এ আন্দোলন থেকে মানুষ শিখেছে অধিকার আদায়ের মন্ত্র, যা পরবর্তী সকল আন্দোলন-সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। বিশেষ করে ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান ভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করেই ব্যাপক আকার ধারণ করে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাতেও কবি তাই বলতে চেয়েছেন। কবির মনে হয় শহরের পথের পাশের থরে থরে ফুটে থাকা কৃষ্ণচূড়া যেন ভাষাশহিদদের সেই রক্তকেই ধারণ করছে। আবারও সেই কৃষ্ণচূড়া ফুটেছে। অর্থাৎ আবারও আন্দোলন-সংগ্রাম দানা বেঁধে উঠেছে। উদ্দীপকের একুশের চেতনা সকল আন্দোলনের মতো ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানেও প্রেরণা জুগিয়েছে। ১৯৫২ সালের জাতীয়তাবাদী চেতনাই পরবর্তীতে স্বৈরাচারী পাকিস্তানি সরকারের বিরুদ্ধে এমন দুর্বার আন্দোলনের সূচনা করেছিল। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথোপযুক্ত হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকের একুশের চেতনা সকল আন্দোলনের মতো গণ-অভ্যুত্থানেও প্রেরণা জু…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর