উদ্দীপকটির সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন চেতনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকটির সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সংগ্রামী ইতিহাসের চেতনার মিল রয়েছে। • বাংলাদেশের ইতিহাস বহু বৈচিত্র্যময় ঘটনার সমন্বয়ে গঠিত। ভাষা আন্দোলনের সফলতা অর্জনের অনুপ্রেরণায় বাঙালি একে একে বাষট্টি, উনসত্তর পার হয়ে একাত্তরে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। • উদ্দীপকে শহিদের রক্তকে বুকে ধারণ করে সাত কোটি বাঙালির প্রাণের আবেগে যে পুষ্পিত সৌরভ ফুটেছিল তার চিত্রটি অঙ্কিত হয়েছে। এর ফলে যে প্রতিবাদের ধারা বাংলার নগর, বন্দর, গঞ্জ, বাষট্টি হাজার গ্রামের ধ্বংসস্তূপ থেকে ফুল হয়ে ফোটে, সেই প্রাণময় কবিতার কথা উদ্দীপকের কবি বলেছেন। অন্যদিকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও কবি বাংলার সংগ্রামী ঐতিহাসিক ঘটনাগুলোকে ধারণ করে কবিতায় সাজিয়েছেন। সেখানে ১৯৫২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আন্দোলন-সংগ্রামের নানা ঘটনা ব্যক্ত হয়েছে। শহিদদের রক্ত যেন সেখানে অবিনাশী বর্ণমালা। তাঁদের এই পুণ্যরক্ত কীভাবে মানুষকে বিপ্লবে আকৃষ্ট করে রাস্তায় নামিয়েছে সেই দিকটি প্রতিফলিত। এভাবে উদ্দীপকটির সঙ্গে কবিতার সংগ্রামী ইতিহাস চেতনার দিকটির মিল রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকটির সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন চেতনার মিল রয়েছে? ব্যা…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর