উদ্দীপকের বিষয়বস্তু 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাথে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের বিষয়বস্তু 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সঙ্গে শহিদদের আত্মদানের কথা স্মরণের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। • বাঙালি জাতি চিরকাল শোষিত, বঞ্চিত হয়েছে এবং অধিকার আদায়ে রক্ত দিয়েছে। অন্যায়ের কাছে মাথা নত না করে গড়ে তুলেছে দুর্বার আন্দোলন-সংগ্রাম। • উদ্দীপকে ১৯৫২ সালের ভাষাশহিদদের আত্মত্যাগের কথা স্মৃতিচারণ করা হয়েছে। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, জব্বার, বরকত, রফিক, শফিকসহ অনেকেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাতেও দেখা যায় কবি ভাষাশহিদদের স্মরণ করছেন। কবির মনে হয় যেন ভাষাশহিদদের সেই রক্তের বুদ্বুদ প্রতিবছর শহরের পথে পথে কৃষ্ণচূড়া হয়ে ফোটে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা ১৯৬৯-এর গণঅভ্যুত্থানেও নতুন প্রেরণার সঞ্চার করে। মানুষ নতুন করে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাই কবি আবার ১৯৫২-এর ভাষাশহিদদের আত্মদানকে স্মরণ করছেন। এদিক থেকেই উদ্দীপক ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাথে কীভাবে সম্পর্কিত?…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর