শেয়ারFacebookWhatsApp

'দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার'- পঙক্তিটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?

উত্তর: 'দুর্যোগে হাল হাল। ঠিকমতো রাখা ভার' বলতে আঠারো বছর বয়সে যথাযথ পরিচর্যার অভাবে তরুণদের জীবন সমস্যা-সংকটময় হয়ে ওঠার আশংকাকে বোঝানো হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের জয়গান করেছেন। কবি এ বয়সের নেতিবাচক দিকের কথাও বলেছেন। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে শারীরিক, মানসিক পরিবর্তনের সঙ্গে তরুণদের পারিপার্শ্বিক নানা জটিলতাও অতিক্রম করতে হয়। এ সময় নিজেকে সঠিক পথে, সঠিকভাবে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে। তাতে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। এ কারণেই আঠারো বছর বয়স সম্পর্কে বলা হয়েছে, এ সময় দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

'দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার'- পঙক্তিটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?

উদ্দীপক

জীবন-আবেগে রুধিতে না পারি 'যারা উদ্ধত-শির লঙ্ঘিতে গেল হিমালয়, গেল শুষিতে সিন্ধু-নীর। নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু-অভিযানে, তবুও থামে না যৌবন-বেগ, জীবনের উল্লাসে চলেছে চন্দ্র-মঙ্গল-গ্রহে স্বর্গে অসীমাকাশে।

Comilla · 2024

উত্তর

'আঠারো বছর বয়স' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

উত্তর

'দুর্যোগে হাল হাল। ঠিকমতো রাখা ভার' বলতে আঠারো বছর বয়সে যথাযথ পরিচর্যার অভাবে তরুণদের জীবন সমস্যা-সংকটময় হয়ে ওঠার আশংকাকে বোঝানো হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের জয়গান করেছেন। কবি এ বয়সের নেতিবাচক দিকের কথাও বলেছেন। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে শারীরিক, মানসিক পরিবর্তনের সঙ্গে তরুণদের পারিপার্শ্বিক নানা জটিলতাও অতিক্রম করতে হয়। এ সময় নিজেকে সঠিক পথে, সঠিকভাবে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে। তাতে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। এ কারণেই আঠারো বছর বয়স সম্পর্কে বলা হয়েছে, এ সময় দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার।

উত্তর

উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতার তরুণদের সব বাধা অতিক্রম করে দুর্বার গতিতে ছুটে চলার দিকটি ফুটে উঠেছে। তরুণ সমাজ হলো একটি দেশের সর্বোচ্চ শক্তি। যুগে যুগে যত বাধা-বিপত্তি এসেছে এ দেশের ওপর, সেগুলো রুখতে সব সময় সবার আগে এগিয়ে এসেছে তরুণেরা। তাদের অদম্য সাহস আর শক্তি সব বাধাকে তুচ্ছ জ্ঞান করে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি এমনই অদম্য সাহসী তরুণদের বৈশিষ্ট্য আলোকপাত করেছেন। এ বয়সের তরুণেরা পথের কোনো বাধাকেই পরোয়া করে না। পায়ের আঘাতে পাথর ভেঙে রাস্তা তৈরি করে এগিয়ে চলাই তরুণদের ধর্ম। দুরন্ত এই তরুণেরা যেকোনো বাধা অতিক্রম করে এগিয়ে যায় সামনের দিকে। উদ্দীপকেও এমনই একটি ভাবের প্রকাশ দেখা যায়। যার মূলকথা হলো যেকোনো বাধাকে অতিক্রম করে এগিয়ে চলা। যে বিষয়টি আলোচ্য কবিতার তরুণদের বাধা অতিক্রমের দিক ইঙ্গিত করে। এভাবে উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতার তরুণদের সব বাধা অতিক্রম করে দুর্বার গতিতে ছুটে চলার দিকটি ফুটে উঠেছে।

উত্তর

"উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার প্রেক্ষাপট ভিন্ন কিন্তু মূলভাব অভিন্ন।”- মন্তব্যটি যথার্থ। তরুণরা প্রাণের উদ্দামতায় পৃথিবীর সব বাধা-বিপত্তি দূর করে এগিয়ে চলে। তাদের নিজেদের নিয়ে ভাবনার অবকাশ থাকে না। তাদের ধর্মই হলো কেবল অগ্রসর হওয়া। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তরুণদের কথা বলেছেন। আঠারো বছর বয়স হলো এমন একটি সময় যখন মানুষ কৈশোরের পরনির্ভরতা বাদ দিয়ে আত্মনির্ভরশীল হতে শেখে। এই সময় তরুণদের থাকে তাজা রক্ত। তারা পথের যেকোনো কিছু পদদলিত করে সামনে এগিয়ে যাওয়ার দিকে দৃষ্টি রাখে। এই বয়সকে দাবিয়ে রাখা অসম্ভব। আসলে কবি তাঁর এই কবিতায় তরুণের অগ্রগামী ও দুর্বার গতির কথাই বলেছেন। উদ্দীপকেও দেখা যায়, জীবনে এগিয়ে যাওয়ার কথাই বলা হয়েছে। এখানেও এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যারা নতুন জগতের সব সময় অগ্রগামী। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের বৈশিষ্ট্যে তুরে ধরে তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। কবির মতে এই বয়সের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, রক্তশপথ নিয়ে দেশের দুর্যোগে ঝাঁপিয়ে পড়া। উদ্দীপকে দুর্বার গতিতে এগিয়ে গিয়ে নতুনের আবিষ্কারের কথা বলা হয়েছে। এই চেতনার সুর ও কবিতায় তরুণের চেতনার সূর একই। এই বিবেচনায় বলা যায়, উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার প্রেক্ষাপট ভিন্ন কিন্তু মূলভাব অভিন্ন।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়সComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।