শেয়ারFacebookWhatsApp

কোন বয়স দুঃসহ?

উত্তর: আঠারো বছর বয়স দুঃসহ।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

কোন বয়স দুঃসহ?

উদ্দীপক

হরিপুর বাজারে প্রকাশ্য দিবালোকে তিনজন সন্ত্রাসী আক্রমণ করে জসিম মাস্টারকে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে মোটর সাইকেলযোগে সন্ত্রাসীরা পালাচ্ছিল। এমন সময় ঘটনাস্থলে এসে পড়ে সাহসী তরুণ সোহরাব। সে সন্ত্রাসীদের ধাওয়া করে এবং একজনকে ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেয়। ফিরে এসে দেখে মাস্টার মশায় তখনো মাটিতে লুটিয়ে। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না পুলিশি ঝামেলার ভয়ে। সোহরাব কোনো কিছু না ভেবেই মাস্টার মশায়কে নিয়ে যায় মেডিকেলে।

Jessore · 2024

উত্তর

আঠারো বছর বয়স দুঃসহ।

উত্তর

"এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে"- এ অংশে কবি আঠারো বছর বয়সের নেতিবাচক দিকের প্রতি ইঙ্গিত করেছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি আঠারো বছর বয়সের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিকের কথা বলেছেন। তরুণরা যদি যথাযথভাবে পরিচালিত না হয়, তাহলে তাদের জীবনে নেতিবাচক দিকের প্রভাব পড়তে পারে। আঠারো বছর বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়। এই বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে ভরপুর। তবে সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এই বয়স নেতিবাচক কালো অধ্যায়ে পর্যবসিত হতে পারে। আলোচ্য অংশে কবি এই দিকটিরই ইঙ্গিত করেছেন।

উত্তর

উদ্দীপকের সোহরাবের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে 'আঠারো বছর বয়স' কবিতায় উল্লিখিত তারুণ্যের ইতিবাচক বৈশিষ্ট্যের তুলনা করা যায়। তারুণ্য বহু ইতিবাচক বৈশিষ্ট্যে চিহ্নিত। এগুলোই জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে। এই তরুণেরাই সাহসিকতার সাথে বিপদের মোকাবিলা করতে পারে। অসহায়ের পাশে দাঁড়িয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। উদ্দীপকে সাহসী তরুণ সোহরাব সন্ত্রাসীদের হাত থেকে জসিম মাস্টারকে রক্ষা করে। বিপদের ভয়কে তোয়াক্কা না করে সাহসিকতার সাথে সন্ত্রাসীদের হাত থেকে তাকে উদ্ধার করে সে। সোহরাবের মাঝে যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে, সেগুলো 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের ইতিবাচক দিক। কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা প্রভৃতি তারুণ্যের মাঝে বিদ্যমান থাকে। এই ইতিবাচক বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের সোহরাব চরিত্রের সাথে তুলনীয়।

উত্তর

সমাজের দুরবস্থা লাঘবে উদ্দীপকের সোহরাব পুরোপুরি সহায়ক বলে আমি মনে করি, 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে বিষয়টি বিচার করা যায়। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবন সমাজকে কেবল পেছনের দিকে ঠেলে দেয়। এ ধরনের জীবন সমাজ উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না। তবে তারুণ্যশক্তির ইতিবাচক বৈশিষ্ট্যের দ্বারা সমাজের পরিবর্তন হতে পারে, দুরবস্থা লাঘব হতে পারে। উদ্দীপকে সোহরাবের তারুণ্যশক্তির প্রকৃত পরিচয় পাওয়া যায়। সে সন্ত্রাসীদের হাত থেকে অসীম সাহসিকতায় বিপদগ্রস্ত জসিম মাস্টারকে রক্ষা করে। সোহরাব যা করেছে, তা উপস্থিত জনতার আর কেউ করেনি। সোহরাবের মতো তরুণদের দ্বারাই সমাজের দুরবস্থা দূর হতে পারে। এই কথাগুলো 'আঠারো বছর বয়স' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। কবি এখানে তারুণ্যের জয়গানের পাশাপাশি তাদের নিজেদের জীবনকে যথাযথভাবে পরিচালনার কথাও বলেছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণব্রত প্রভৃতি বৈশিষ্ট্যের প্রত্যাশা করেছেন। নানান সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। কারণ এর দ্বারাই সমাজের দুরবস্থা দূর হতে পারে। এসব দিক বিচারে সমাজের দুরবস্থা লাঘবে তারুণ্যদীপ্ত সোহরাব পুরোপুরি সহায়ক হবে বলে আমি মনে করি।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়সJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।