"এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে"- এ অংশে কবি কোন দিকের প্রতি ইঙ্গিত করেছেন?
উত্তর: "এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে"- এ অংশে কবি আঠারো বছর বয়সের নেতিবাচক দিকের প্রতি ইঙ্গিত করেছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি আঠারো বছর বয়সের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিকের কথা বলেছেন। তরুণরা যদি যথাযথভাবে পরিচালিত না হয়, তাহলে তাদের জীবনে নেতিবাচক দিকের প্রভাব পড়তে পারে। আঠারো বছর বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়। এই বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে ভরপুর। তবে সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এই বয়স নেতিবাচক কালো অধ্যায়ে পর্যবসিত হতে পারে। আলোচ্য অংশে কবি এই দিকটিরই ইঙ্গিত করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে"- এ অংশে কবি কোন দিকের প্রতি ইঙ্গিত কর…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর