শেয়ারFacebookWhatsApp

"এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়"- ব্যাখ্যা কর।

উত্তর: "এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়।”- এই কথাটির মাধ্যমে কবি আঠারো বছর বয়সের তরুণদের সাহসিকতার দিকটি নির্দেশ করেছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের বৈশিষ্ট্য তুলে ধরে। এর জয়াগান গেয়েছেন। কবির মতে এই বয়সের ধর্ম হচ্ছে আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, রক্তশপথ নিয়ে দেশের দুর্যোগে ঝাঁপিয়ে পড়া। তিনি বলেন, এই বয়সের তরুণরা সকল বাধাকে পিছনে ফেলে দুর্বার গতিতে সামনে এগিয়ে যায়। তারা অসীম সাহস দিয়ে দেহ ও মনের স্থবিরতা, নিশ্চলতা ও জরাজীর্ণতাকে অতিক্রম করে। কোনো প্রকার ভয় তাদের কাবু করতে পারে না। প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে কবি এ বিষয়টিইকেই বুঝিয়েছেন।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

"এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

আমরা নূতন যৌবনের দূত আমরা চঞ্চল আমরা অদ্ভুত। আমরা বেড়া ভাঙি। আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দেই- আমরা বিদ্যুৎ। আমরা করি ভুল অগাধ জলে ঝাঁপ দিয়ে যুঝিয়ে পাই কূল।

Barisal · 2024

উত্তর

আঠারো বছর বয়সে বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।

উত্তর

"এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়।”- এই কথাটির মাধ্যমে কবি আঠারো বছর বয়সের তরুণদের সাহসিকতার দিকটি নির্দেশ করেছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের বৈশিষ্ট্য তুলে ধরে। এর জয়াগান গেয়েছেন। কবির মতে এই বয়সের ধর্ম হচ্ছে আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, রক্তশপথ নিয়ে দেশের দুর্যোগে ঝাঁপিয়ে পড়া। তিনি বলেন, এই বয়সের তরুণরা সকল বাধাকে পিছনে ফেলে দুর্বার গতিতে সামনে এগিয়ে যায়। তারা অসীম সাহস দিয়ে দেহ ও মনের স্থবিরতা, নিশ্চলতা ও জরাজীর্ণতাকে অতিক্রম করে। কোনো প্রকার ভয় তাদের কাবু করতে পারে না। প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে কবি এ বিষয়টিইকেই বুঝিয়েছেন।

উত্তর

উদ্দীপকের প্রথম তিনটি পঙ্ক্তি 'আঠারো বছর বয়স' কবিতার সঙ্গে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। তরুণরা অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। আত্মশক্তিতে বলীয়ান হয়ে সকল বাধা অতিক্রম করে তারা পুরানোকে ভেঙে নতুন কিছু সৃষ্টি করতে সক্ষম। প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই এই বয়সের বৈশিষ্ট্য। উদ্দীপকের প্রথম তিনটি পঙ্ক্তিতে তারুণ্যশক্তির বিভিন্ন দিক উঠে এসেছে। এগুলোতে বলা হয়েছে তারা নতুন জীবনের দূত। তারা চঞ্চল ও অদ্ভুত। তারা বেড়া ভাঙে। তারুণ্যের এসব বৈশিষ্ট্য আমরা 'আঠারো বছর বয়স' কবিতায়ও দেখি। কবি এই কবিতায় বলেন, তরুণরা স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। তারা চঞ্চল ও আত্মপ্রত্যয়ী। তরুণরা তাদের লক্ষ্যে পৌঁছাতে স্পর্ধায় অনেক ঝুঁকি তুলে নেয়। তারা তাদের পদাঘাতে পাথর সমান বাধাকেও অতিক্রম করে। এভাবে উদ্দীপকের প্রথম তিনটি পঙ্ক্তি 'আঠারো বছর বয়স' কবিতার সঙ্গে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের 'আমরা বিদ্যুৎ' এবং 'আঠারো বছর বয়স' কবিতার 'পথে প্রান্তরে ছোটায় বহু তুফান' একই চেতনায় উদ্বুদ্ধ- মন্তব্যটি যথার্থ। তরুণরা একটি জাতির খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। তারা দেশ ও জাতির কল্যাণে অসীম সাহস নিয়ে দুর্বার গতিতে চলতে পারে। বিদ্যুতের মতোই দ্রুত গতিতে তারা সকল সংকটময় মুহূর্তে সাড়া দিতে পারে। উদ্দীপকে তারুণ্যশক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে, যেখানে এক পর্যায়ে তাদেরকে বিদ্যুৎ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ যেমন দ্রুত গতির হয়ে থাকে, তেমনই তরুণরাও প্রবল গতি নিয়ে যেকোনো অসাধ্য সাধন করতে পারে। অন্যদিকে 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের এই দুর্বার গতিকে বোঝানোর জন্য তাদের গতিকে তুফানের সাথে তুলনা করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, তারুণ্যশক্তি কোনো বাধা মানে না। তারা যেকোনো প্রয়োজনে দুর্বার গতিতে পথে-প্রান্তরে তুফান ছুটিয়ে তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের দুর্বার গতিকে বোঝানোর জন্য তাদের পথে-প্রান্তরে তুফান ছোটানোর প্রসঙ্গ তুলে ধরেছেন। আর উদ্দীপকে তরুণদের দুর্বার গতি বোঝানোর জন্য তাদেরকে বিদ্যুতের সাথে তুলনা করা হয়েছে। উভয় ক্ষেত্রেই মূলত তারুণ্যশক্তির দুর্বার গতিকেই বোঝানো হয়েছে। এদিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়সBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।