'সঁপে আত্মাকে শপথের কোলাহলে।'- এখানে কবি কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: বিপদ মোকাবিলায় তরুণ প্রাণের এগিয়ে আসার বিষয়টি এখানে মূর্ত হয়ে উঠেছে। আঠারো বছর বয়স স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। তাই সেসব স্বপ্ন বাস্তবায়নে, নিত্যনতুন করণীয় সম্পাদনের জন্য নব নব শপথে বলীয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে। তারা দেশ ও জনগণের মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তরুণরা শুভ, সুন্দর ও কল্যাণের জন্য প্রাণ দিতে সদা প্রস্তুত থাকে। সমস্ত বিপদ মোকাবেলায় তারা জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়ায়। যেকোনো অন্যায়-অবিচারের প্রতিবাদ করতে এ বয়সের তরুণরা পিছপা হয় না। প্রবল প্রাণশক্তিতে উজ্জীবিত হয়ে সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারে অভীষ্ট লক্ষ্যে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
'সঁপে আত্মাকে শপথের কোলাহলে।'- এখানে কবি কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর