হ্যা, উদ্দীপকের দিকটিই আঠারো বছর বয়স কবিতার মূলভাব- কেননা উদ্দীপক এবং কবিতা একই বৃন্তের দুটি পুষ্প। আমার স্বপক্ষের মতামত নিচে তুলে ধরা হলো।
এদেশের বুকে আঠারো আসুক নেমে - রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটি যদি পর্যালোচনা করা হয় তাহলে কবিতাটির মুলভাব পরিস্কারভাবে বোঝা যাবে। দেশকে স্বাধীন করার জন্য তীব্র সাহস দরকার। যাদের শক্তি অপরিমান,যাদের গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, যারা ক্লান্তিহীন, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাদের প্রাণ, অটল যাদের সাধনা, মৃত্যু যাদের মুষ্ঠিতলে তারা দেশের জন্য গৌরব।
এরা সাহসিকতার সাথে দেশকে অন্যদেশ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। কেননা এ বয়স জানে রক্তদানের পূণ্য। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার 'আঠারো বছর বয়স' কবিতায় আঠারো বয়সটিকে ভয়ংকর সময় হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি এই বয়স নিয়ে গর্বিত হয়েছেন। তার মতে, এ বয়স নতুন কিছু করে, এদের মধ্যে ভীরু, কাপুরুষতা খুজে পাওয়া যাবে না, পথ চলতে এরা যায় না থেমে।
তাইতো উদ্দীপক এবং কবিতায় আঠারো বছর বয়সের জয়গান গেয়েছেন। সুতরাং বলা যায়, উদ্দীপক এবং কবিতার মুলভাব একই।