শেয়ারFacebookWhatsApp

সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?

উত্তর: সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যান।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?

উদ্দীপক

আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে রক্তশপথ নিয়ে এগিয়ে চলাই তারুণ্যের ধর্ম। এই বয়সের ধর্মই হলো মাথা নত না করার শপথে উদ্দীপ্ত হওয়া। জড়তা তাদেরকে আচ্ছন্ন করতে পারে না। অফুরান প্রাণচঞ্চলতা ও দুঃসাহসিকতা তরুণদের পথচলার শক্তি জোগায়।

Rajshahi · 2024

উত্তর

সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যান।

উত্তর

"এ দেশের বুকে আঠারো আসুক নেমে।"- কথাটির মাধ্যমে কবি তারুণ্যশক্তির জাগরণের মাধ্যমে দেশের মুক্তি ও উন্নতি নিশ্চিত করার দিকটিকে বুঝিয়েছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি এ দেশের বুকে আঠারো বছর বয়সের তরুণদের আবির্ভাব প্রত্যাশা করেছেন। তারুণ্যশক্তির কাছে কবির প্রত্যাশা অনেক। আঠারো বছর বয়সের তরুণরা এ দেশটাকে সত্য, 'সুন্দর ও কল্যাণময় করে গড়ে তুলবে। তারা অত্যাচার, উৎপীড়ন প্রতিহত করবে; মহৎ সৃষ্টির আনন্দে উদ্বেলিত হবে। কবির প্রার্থনা, এসব বৈশিষ্ট্য নিয়ে যেন দেশের কল্যাণে, মানবতার সেবায়, জাতীয় জীবনের চালিকাশক্তিরূপে এ দেশের বুকে আঠারো বছরের তারুণ্যের আবির্ভাব ঘটে।

উত্তর

তারুণ্যের ধর্ম কেমন হয় এদিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার বিষয়বস্তুগত সাদৃশ্য রয়েছে। তারুণ্য হলো মানবজীবনের উল্লেখযোগ্য একটি সময়। এই সময় মানুষের যতটা প্রাণপ্রাচুর্য থাকে তা আর অন্য সময় পাওয়া যায় না। এই সময় মানুষ নিজের মধ্যে ভাবনার লেশমাত্র না রেখে শুধু দুর্বার গতিতে এগিয়ে চলে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তরুণের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতি আলোকপাত করেছেন। এই বয়সটা হলো এমন এক সময় যখন মানুষ কৈশোরের পরনির্ভরশীলতা ত্যাগ করে স্বনির্ভর হতে শেখে। এই সময় তরুণের থাকে তাজা রক্ত। তারা নিজেদের নিয়ে ভাবার অবকাশ পায় না। তাদের ধর্মই হলো দুর্বার গতিতে ছুটে চলা। তারা দেশ ও জাতির কল্যাণে ঝাঁপিয়ে পড়তে সদা প্রস্তুত। উদ্দীপকেও তরুণের ধর্মের কথাই বলা হচ্ছে। তাদের অফুরান প্রাণচঞ্চলতা ও দুঃসাহসিকতা পথচলার শক্তি জোগায়। অর্থাৎ তরুণের ধর্ম কেমন হয় তা উদ্দীপকেও বর্ণিত হয়েছে। এভাবে তারুণ্যের ধর্মের প্রতি আলোকপাতের দিক থেকে উদ্দীপক ও আলোচ্য কবিতার সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতা উভয় জায়গাতেই. যৌবনের স্বতঃস্ফূর্ত প্রকাশের রূপ রয়েছে। যৌবন হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়ে অনেক দোষ-গুণ এসে মানুষের সাথে মেশে। এই সময়ে মানুষ নিজেকে যেভাবে চালনা করে তার বাকি জীবনে সেই প্রভাব প্রতিফলিত হয়। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি কৈশোর থেকে মানুষের যৌবনে পদার্পণের রূপটি তুলে ধরেছেন। এই সময় মানুষের শরীরে থাকে তাজা রক্ত। তারা যেমন সজীব তেমনই চারপাশও সব সময় সজীব রাখতে চায়। যৌবনের প্রারম্ভের এই সময়ে মানুষ পথের কোনো বাধাকেই বাধা মনে করে না। যেকোনো বাধাকে পায়ের নিচে দলে তারা পথ এগিয়ে চলে। যৌবন যেমন চিরসবুজ তেমনই এই পর্যায়ে মানুষ পুরানো-জরাকে ভেঙে নতুন সৃষ্টির দিকে ধাবমান হয়। বিপদে- আপদে যৌবনের এই সময়ে মানুষ ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকেও কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই সময়কে ধারণ করা হয়েছে। যৌবনের এই সময়ের ধর্মই হলো মাথা নত না করে এগিয়ে যাওয়া। উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতায় মূলত কৈশোর পার করে যৌবনে মানুষের বৈশিষ্ট্য কেমন হয় সেই দিকটিই তুলে ধরা হয়েছে। উভয়ই যৌবনের স্বতঃস্ফূর্ত প্রকাশের স্বরূপ উন্মোচন করেছে।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়সRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।