উদ্দীপকের প্রথম তিনটি পঙ্ক্তি 'আঠারো বছর বয়স' কবিতার সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম তিনটি পঙ্ক্তি 'আঠারো বছর বয়স' কবিতার সঙ্গে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। তরুণরা অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। আত্মশক্তিতে বলীয়ান হয়ে সকল বাধা অতিক্রম করে তারা পুরানোকে ভেঙে নতুন কিছু সৃষ্টি করতে সক্ষম। প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই এই বয়সের বৈশিষ্ট্য। উদ্দীপকের প্রথম তিনটি পঙ্ক্তিতে তারুণ্যশক্তির বিভিন্ন দিক উঠে এসেছে। এগুলোতে বলা হয়েছে তারা নতুন জীবনের দূত। তারা চঞ্চল ও অদ্ভুত। তারা বেড়া ভাঙে। তারুণ্যের এসব বৈশিষ্ট্য আমরা 'আঠারো বছর বয়স' কবিতায়ও দেখি। কবি এই কবিতায় বলেন, তরুণরা স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। তারা চঞ্চল ও আত্মপ্রত্যয়ী। তরুণরা তাদের লক্ষ্যে পৌঁছাতে স্পর্ধায় অনেক ঝুঁকি তুলে নেয়। তারা তাদের পদাঘাতে পাথর সমান বাধাকেও অতিক্রম করে। এভাবে উদ্দীপকের প্রথম তিনটি পঙ্ক্তি 'আঠারো বছর বয়স' কবিতার সঙ্গে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের প্রথম তিনটি পঙ্ক্তি 'আঠারো বছর বয়স' কবিতার সাথে কতটা সাদৃ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর