"উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার প্রেক্ষাপট ভিন্ন কিন্তু মূলভাব অভিন্ন।”- মন্তব্যটির তাৎপর্য তুলে ধর।
উত্তর: "উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার প্রেক্ষাপট ভিন্ন কিন্তু মূলভাব অভিন্ন।”- মন্তব্যটি যথার্থ। তরুণরা প্রাণের উদ্দামতায় পৃথিবীর সব বাধা-বিপত্তি দূর করে এগিয়ে চলে। তাদের নিজেদের নিয়ে ভাবনার অবকাশ থাকে না। তাদের ধর্মই হলো কেবল অগ্রসর হওয়া। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তরুণদের কথা বলেছেন। আঠারো বছর বয়স হলো এমন একটি সময় যখন মানুষ কৈশোরের পরনির্ভরতা বাদ দিয়ে আত্মনির্ভরশীল হতে শেখে। এই সময় তরুণদের থাকে তাজা রক্ত। তারা পথের যেকোনো কিছু পদদলিত করে সামনে এগিয়ে যাওয়ার দিকে দৃষ্টি রাখে। এই বয়সকে দাবিয়ে রাখা অসম্ভব। আসলে কবি তাঁর এই কবিতায় তরুণের অগ্রগামী ও দুর্বার গতির কথাই বলেছেন। উদ্দীপকেও দেখা যায়, জীবনে এগিয়ে যাওয়ার কথাই বলা হয়েছে। এখানেও এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যারা নতুন জগতের সব সময় অগ্রগামী। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের বৈশিষ্ট্যে তুরে ধরে তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। কবির মতে এই বয়সের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, রক্তশপথ নিয়ে দেশের দুর্যোগে ঝাঁপিয়ে পড়া। উদ্দীপকে দুর্বার গতিতে এগিয়ে গিয়ে নতুনের আবিষ্কারের কথা বলা হয়েছে। এই চেতনার সুর ও কবিতায় তরুণের চেতনার সূর একই। এই বিবেচনায় বলা যায়, উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার প্রেক্ষাপট ভিন্ন কিন্তু মূলভাব অভিন্ন।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার প্রেক্ষাপট ভিন্ন কিন্তু মূলভাব অভ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর