উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যগত দিক আলোচনা কর।
উত্তর: উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক হলো তারুণ্য ও জীবনের জয়গান। তরুণদের রয়েছে অমিত প্রাণশক্তি ও সাহস। সেই সাহস ও শক্তির বলে তারা অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পাত্রে। তাদের ত্যাগ ও কল্যাণধর্মী মনোভাব দেশ ও জাতির জন্য আশীর্বাদস্বরূপ। তারুণ্যের এসব গুণ দেশ ও জাতির জন্য উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মোচন করতে পারে। উদ্দীপকের কবিতাংশে কবি দেশ ও দশের কল্যাণে আত্মোৎসর্গকারীদের জয়গান করেছেন। কেননা এমন কষ্টসহিষ্ণু, দুঃসাহসী ও আত্মত্যাগী ব্যক্তিদের জন্যই মানবসভ্যতা এতটা অগ্রসর হতে পেরেছে। 'আঠারো বছর বয়স' কবিতায়ও কবি তারুণ্যের সৎসাহস, অমিত সম্ভাবনা ও আত্মত্যাগী মনোভাবকে প্রত্যক্ষ করে এই বয়সের জয়গান করেছেন। শুধু তাই নয়, কবিতাটিতে তিনি তারুণ্যকে প্রত্যাশা করেছেন দেশের প্রধান চালিকাশক্তি হিসেবে, যা উদ্দীপকের কবিতাংশে উল্লিখিত মানবকল্যাণে আত্মোৎসর্গকারীদের জয়গানের দিকটিকেই তুলে ধরে। আর এটিই উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যগত দিক আলোচনা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর