শেয়ারFacebookWhatsApp

'আকাল' সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা ?

উত্তর: আকাল' সুকান্ত ভট্টাচার্য রচিত একটি কাব্যগ্রন্থ ।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

'আকাল' সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা ?

উদ্দীপক

মাদক গ্রহণের অপরাধ মাথায় নিয়ে পুলিশ ভ্যানে উঠে বসল সাজিদ। মা-বাবা, পাড়া-প্রতিবেশী কেউ কল্পনা করতে পারেনি এমন দৃশ্য তাদের দেখতে হবে। শুধু ভালো ছাত্র হিসেবে নয়, তার মতো সাহসী, প্রতিবাদী, পরোপকারী সর্বগুণের অধিকারী একটি ছেলেও খুঁজে পাবে না কেউ । বয়স্করা বলতেন, 'আহা! এমন সোনার টুকরা যদি সবার ঘরে জন্মাত!” কান্নাজড়িত কণ্ঠে সাজিদের মা বলেন, কিছুদিন ধরে অচেনা একটা ছেলে ওর সাথে দেখা করতে আসত। ভাবতে পারিনি এত বড় সর্বনাশ হবে আমার ছেলের।

Jessore · 2019

উত্তর

আকাল' সুকান্ত ভট্টাচার্য রচিত একটি কাব্যগ্রন্থ ।

উত্তর

আঠারো বছর বয়সি তরুণদের দুর্জয় মনোভাব এবং অপার সম্ভাবনার দিক বিবেচনায় কবি প্রশ্নোক্ত পক্তিটির অবতারণা করেছেন । মানুষের জীবনে আঠারো বছর বয়স খুবই তাৎপর্যপূর্ণ একটি সময়। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ সময়টিতে তরুণদের অনেক ঘাত- প্রতিঘাত সহ্য করে এগিয়ে যেতে হয়। আর প্রবল প্রাণশক্তির অধিকারী তরুণেরা শত দুর্যোগ মোকাবিলা করে অদম্য মনোভাব নিয়ে সামনে এগিয়ে চলে । তারুণ্যের শক্তিতে দুর্জয়কে জয় করে দেশ ও জাতির জন্য অমিত সম্ভাবনার দ্বার খুলে দেয় তারা। তারুণ্যের এ অমিত শক্তি এবং ইতিবাচক বৈশিষ্ট্য লক্ষ করেই কবি প্রশ্নোক্ত উক্তিটি করেছেন ।

উত্তর

এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'— উক্তিটি নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার দিক থেকে উদ্দীপকের সাজিদের ক্ষেত্রে প্রযোজ্য। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজ অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি প্রত্যেকের জীবনে নানা কারণে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বস্তুত, এ বয়সে নানা আবেগ, উচ্ছ্বাস ও উত্তেজনায় তরুণ প্রাণ ক্ষত-বিক্ষত হয়। অনেক সময় এ বয়সের তরুণরা না বুঝেই ঝুঁকি নেয়, যা প্রায়ই বিপদ ডেকে আনে । উদ্দীপকের তরুণ সাজিদ সদ্ব্যবহার এবং নানা গুণের কারণে সকলের প্রিয়পাত্র হয়ে উঠেছিল। প্রতিবেশীরা তার প্রশংসা করত। কিন্তু কুসঙ্গে পড়ে কিছুদিনের মধ্যেই সে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। অবশেষে মাদক গ্রহণের কারণে পুলিশ তাকে গ্রেফতার করে। তার এই ঘটনা 'আঠারো বছর বয়স' কবিতায় বিধৃত তারুণ্যের নেতিবাচক বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে। আলোচ্য কবিতাটিতে কবি এ বয়সের তরুণদের নানা ইতিবাচক ও নেতিবাচক মতাদর্শ এবং কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কথা উল্লেখ করে সচেতন করেছেন। উদ্দীপকের সাজিদ মাদকাসক্ত হওয়ার মতো এমনই এক নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়। এভাবেই প্রশ্নোক্ত 'এ বয়সে কানে আসে কত মন্ত্রণা' কথাটি সাজিদের ক্ষেত্রে সত্য হয়ে ধরা দেয়।

উত্তর

'আহা! এমন সোনার টুকরা যদি সবার ঘরে জন্মাত!'— 'আঠারো বছর বয়স' কবিতায় 'বিধৃত তারুণ্যের ইতিবাচক বৈশিষ্ট্যগুলোর আলোকে উক্তিটি যথাযথ। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের নানা বৈশিষ্ট্য তুলে ধরে এর জয়গান করেছেন। বস্তুত, কৈশোর থেকে যৌবনে পা রাখার এ বয়সটি যেকোনো মানুষের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বয়সেই তরুণেরা নানা ইতিবাচক ও নেতিবাচক মতাদর্শ এবং কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হতে শুরু করে। সংগত কারণে জাতীয় জীবনেও এর সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। উদ্দীপকে সাজিদ নামের এক তরুণের কথা বর্ণিত হয়েছে। মার্জিত ব্যবহার এবং চরিত্রগুণে সে সকলের মন জয় করে নেয়। পড়াশোনার পাশাপাশি পরোপকারী মনোভাবের কারণে প্রতিবেশীরাও তাকে খুব ভালোবাসত । সাজিদের এ সকল গুণাবলি 'আঠারো বছর বয়স' কবিতায় বিধৃত তারুণ্যের ইতিবাচক বৈশিষ্ট্যগুলোর প্রতিই ইঙ্গিত করে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের জয়গান গেয়েছেন । তাঁর মতে, আঠারো বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। জড়, নিশ্চল ও প্রথাগত জীবনকে পেছনে ফেলে তরুণরা কল্যাণময় মহত্তম জীবনের স্বপ্ন দেখে। বিপদের মুখে তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করে। শুধু তা-ই নয়, দেশ ও জাতির প্রয়োজনে জীবন দিতেও তারা পিছপা হয় না। সেবাব্রত, পরোপকার, মানবকল্যাণের জন্য তারা উদ্যোগী হয়ে ওঠে। উদ্দীপকের সাজিদের আচরণেও এদিকটি পরিলক্ষিত হয়। তারুণ্যের এ সকল বৈশিষ্ট্য লক্ষ করেই কবি এ দেশের বুকে তারুণ্যের প্রত্যাবর্তন কামনা করেছেন । একই কারণে উদ্দীপকের সাজিদকে নিয়ে বয়স্করা প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করেছেন । সে বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়সJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।