উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার তারুণ্যশক্তির দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার দিকটি ফুটে উঠেছে। • তারুণ্যশক্তি কোনো বাধাকেই ভয় পায় না। তরুণরা দেহ ও মনের স্থবিরতা, জরাজীর্ণতা অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলে। • উদ্দীপকে যাদের কথা বলা হয়েছে তারা' ঝঞ্ঝার মতো উদ্দাম। তারা যেন ঝরনার মতো চঞ্চল। তারা কাউকেই ভয় পায় না। আকাশের মতো তারা বাধাহীন। তারা বেদুইন, যারা কষ্টকর মরুভূমি নিমিষেই পার হতে পারে। তাদের এসব বৈশিষ্ট্য মূলত তারুণ্যশক্তির দুর্বার গতিতে সামনে এগিয়ে যাওয়ার দিকটিকেই নির্দেশ করে, যা 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তরুণদের সম্পর্কে বলেছেন। এই বয়সে তরুণরা অনেক দুঃসাহসী সিদ্ধান্ত নিতে পারে। কোনোকিছুতেই ভয় না পেয়ে তারা সকল বাধাকে ভেঙে সামনে এগিয়ে যায়। তারুণ্যশক্তির এসব বৈশিষ্ট্যই উদ্দীপকে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য আলোচনা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর