"অনুচ্ছেদের রাকিবের প্রচেষ্টা ও স্বপ্ন 'আঠারো বছর বয়স' কবিতার মূলভাবেরই প্রতিচ্ছবি"- তোমার মতামত দাও।
উত্তর: • "অনুচ্ছেদের রাকিবের প্রচেষ্টা ও স্বপ্ন 'আঠারো বছর বয়স' কবিতার মূলভাবেরই প্রতিচ্ছবি"- মন্তব্যটি যথার্থ। • তরুণরা অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। তারা জগতের সমস্ত অকল্যাণ দূর করে কল্যাণ ও শক্তির ধারা বইয়ে দিতে পারে। তারা সুন্দরের জন্য অসুন্দর অবসানকল্পে জীবনের ঝুঁকি নিতে জানে। • 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের বৈশিষ্ট্য তুলে ধরে তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। কবির মতে এই বয়সের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। পথ চলতে গিয়ে এই বয়স ভয়ে থেমে যায় না। তারা দৃপ্ত পদচারণায় সামনে এগিয়ে যায়। এই কারণে কবি এদেশের বুকে আঠারো নেমে আসার প্রত্যাশা করেছেন। কবির এই প্রত্যাশা, অনুচ্ছেদের রাকিবের কর্মকান্ডেও ফুটে উঠেছে। কেননা রাকিব পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হয়ে নিজেকে বিকশিত করার প্রচেষ্টা চালায়। রক্তদান কর্মসূচিতে ভলান্টিয়ার হয়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। সর্বোপরি দেশ ও মানুষের মঙ্গল করাই তার স্বপ্ন। রাকিবের মতো এমন তরুণই আলোচ্য কবিতায় কবি প্রত্যাশা করেছেন। • 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত এসব বৈশিষ্ট্য কবি প্রত্যাশা করেছেন তরুণদের মাঝে। এসব দিক অনুচ্ছেদের রাকিব চরিত্রে প্রতিফলিত হয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"অনুচ্ছেদের রাকিবের প্রচেষ্টা ও স্বপ্ন 'আঠারো বছর বয়স' কবিতার মূলভা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর