উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতার ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকে আঠারো বছর বয়স কবিতায় ফুটে ওঠা দিকটি হলো তারুণ্যের অন্যায়ের সঙ্গে আপস না করার অদম্য সাহসিকতা • তারুণ্য হলো সজীবতা ও সাহসিকতার প্রতীক। এ 'বয়স কখনো কোনো বাধা মানে না। হাজারও বাধা পেরিয়ে হলেও এ বয়স সত্য উন্মোচন করে। • 'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। আঠারো বছর বয়স হলো অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো। তারুণ্যের এই ধর্মের প্রকাশই উদ্দীপকে দেখা যায়। উদ্দীপকের কবিতাংশের মমার্থ হলো জ্বলে-পুড়ে ছারখার হয়ে গেলেও অন্যায়ের কাছে মাথানত না করার অদম্য সাহসিকতা। যা 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের অন্যায়ের সঙ্গে আপস না করার অদম্য সাহসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতার ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর