শেয়ারFacebookWhatsApp

'আঠারো বছর বয়স' কবিতায় কবি এ বয়সের যে বৈশিষ্ট্য তুলে ধরেছেন তার সাথে শান্তর চারিত্রিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা কর।

উত্তর: • 'আঠারো বছর বয়স' কবিতায় কবি এ বয়সের ইতিবাচক বৈশিষ্ট্যের সাথে শান্তর চারিত্রিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হলো। • যৌবনের ধর্ম সজীবতা ও প্রাণময়তা। তবে তারুণ্যশক্তি কখনো কখনো বিপথেও পরিচালিত হয়। কিন্তু সবকিছু ছাপিয়ে তরুণাই আত্মত্যাগ ও মানব-কল্যাণে ঝাঁপিয়ে পড়ে। • 'আঠারো বছর বয়স' কবিতায় কবি বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনে ঝুঁকি নেওয়ার উপযোগী। এই বয়স অদম্য দুঃসাহসে সব বাধা-বিপত্তি পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রস্তুত হওয়ার। তারুণ্যের এমন ইতিবাচক বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের শান্ত চরিত্রে প্রতিফলিত হয়েছে। • উদ্দীপকের শান্ত আঠারো বছর বয়সের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে সুনাম অর্জন করে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ শেষে সে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে, বন্যাকবলিত মানুষের সেবায় সে কাজ করে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি এদেশের বুকে আঠারো নেমে আসুক এমন প্রত্যাশা করেছেন। কারণ জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার মধ্য দিয়ে তরুণরা দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারে। এসব বৈশিষ্ট্য জাতীয় জীবনে চালিকাশক্তি হয়, যা আমরা উদ্দীপকের শান্তর মধ্যে দেখতে পাই।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

'আঠারো বছর বয়স' কবিতায় কবি এ বয়সের যে বৈশিষ্ট্য তুলে ধরেছেন তার সাথ…

উদ্দীপক

নীরব ও শান্ত দুই বন্ধু। ছোট থেকে একসাথেই পড়ালেখা করে। স্কুলজীবন পার না হতেই নীরব মিশে যায় কিছু অসৎ বন্ধুর সাথে। তাই সে আর পড়ালেখা করতে পারেনি। নানা অসামাজিক ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে সে। এখন তার নাম শুনলে মানুষ আঁতকে ওঠে। অন্যদিকে শান্ত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। ২০২২ সালে দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা হলে সে আর্তমানবতার সেবায় এগিয়ে আসে। সহপাঠীদের সংগঠিত করে পানিবন্দি ও বিপন্ন মানুষকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

'আঠারো বছর বয়স' আত্মাকে শপথের কোলাহলে সঁপে।

উত্তর

• 'আঠারো বছর বয়স' কবিতায় 'রক্তদানের পূণ্য' বলতে আত্মত্যাগের মাহাত্ম্যকেই বোঝানো হয়েছে। • দেশ, জাতি ও মানবতার প্রয়োজনে যুগে যুগে আঠারো বছর বয়সি তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। জীবনের ঝুঁকি নিয়েও তারা সকল বিপদের সামনে দাঁড়িয়েছে। অজানাকে জানার জন্য, দেশ ও মানুষের মুক্তির জন্য তারা বার বার রক্তমূল্য দিয়েছে। আলোচ্য অংশে রক্তদানের পুণ্য বলতে তাদের এই আত্মত্যাগের মাহাত্ম্যকেই বোঝানো হয়েছে।

উত্তর

• উদ্দীপকের নীরবের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ার সাথে 'আঠারো বছর বসয়' কবিতার 'দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার' এর নেতিবাচক বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। • আঠারো বছর বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। এই সময়ের বোধ-বুদ্ধি মানুষকে নানান পথে পরিচালিত করে। কেউ ভালোটা গ্রহণ করে, কেউবা খারাপটা। • উদ্দীপকের নীরব স্কুলজীবন পার হতে না হতেই অসৎ বন্ধুদের সাথে মিশে নষ্ট হয়ে যায়। তার শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটে। সে নানা অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। 'আঠারো বছর 'বয়স' কবিতায় আঠারো বছর বয়সের ভালো ও খারাপ উভয় দিক প্রতিফলিত হয়েছে। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এই সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্খলন হতে পারে। তাতে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই বলা যায় যে, 'দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার' উক্তিটি উদ্দীপকের নীরবের সাথে সর্বাংশে সত্য।

উত্তর

• 'আঠারো বছর বয়স' কবিতায় কবি এ বয়সের ইতিবাচক বৈশিষ্ট্যের সাথে শান্তর চারিত্রিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হলো। • যৌবনের ধর্ম সজীবতা ও প্রাণময়তা। তবে তারুণ্যশক্তি কখনো কখনো বিপথেও পরিচালিত হয়। কিন্তু সবকিছু ছাপিয়ে তরুণাই আত্মত্যাগ ও মানব-কল্যাণে ঝাঁপিয়ে পড়ে। • 'আঠারো বছর বয়স' কবিতায় কবি বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনে ঝুঁকি নেওয়ার উপযোগী। এই বয়স অদম্য দুঃসাহসে সব বাধা-বিপত্তি পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রস্তুত হওয়ার। তারুণ্যের এমন ইতিবাচক বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের শান্ত চরিত্রে প্রতিফলিত হয়েছে। • উদ্দীপকের শান্ত আঠারো বছর বয়সের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে সুনাম অর্জন করে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ শেষে সে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে, বন্যাকবলিত মানুষের সেবায় সে কাজ করে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি এদেশের বুকে আঠারো নেমে আসুক এমন প্রত্যাশা করেছেন। কারণ জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার মধ্য দিয়ে তরুণরা দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারে। এসব বৈশিষ্ট্য জাতীয় জীবনে চালিকাশক্তি হয়, যা আমরা উদ্দীপকের শান্তর মধ্যে দেখতে পাই।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়স
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

  • ইতিবাচক
  • দুঃসাহস
  • বয়স
  • তারুণ্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?

  • পৃথিবীকে, দেখার জন্য
  • আন্দোলন করার জন্য
  • অধিকার আদায়ের জন্য
  • স্বাধীনভাবে চলার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3."এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

রাজশাহী বোর্ড

  • তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা
  • তারুণ্য শক্তির অপচয়ে হতাশা
  • আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
  • দুর্বার গতিতে এগিয়ে চলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?

  • পনেরো
  • ষোলো
  • সতেরো
  • আঠারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?

  • আঠারো বছর বয়স ভয়ংকর
  • পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?

  • প্রাণবন্ত শ্রমিকেরা
  • প্রাণবন্ত তরুণেরা
  • ভীরু-কাপুরুষেরা
  • অহংকারী স্বার্থপরেরা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?

  • জীবনের গতিশীলতার জন্য
  • জীবনের বাধাহীনতার জন্য
  • তারুণ্যের অস্থিরচিত্ততার জন্য
  • জীবনের যান্ত্রিকতার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?

  • এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
  • এ বয়স জানে রক্তদানের পুণ্য
  • এ বয়স তবু নতুন কিছু তো করে
  • এ দেশের বুকে আঠারো আসুক নেমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?

  • শান্তি ও অশান্তিতে
  • দুর্যোগে আর ঝড়ে
  • হাসি আর কান্নায়
  • ভালো ও মন্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?

  • অদম্য হয়ে উঠে বলে
  • অপ্রতিরোধ্য শক্তির বলে
  • বাধাহীন, গতিময় বলে
  • নতুন ভাবনা প্রেরণা জোগায় বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?

  • এ বয়স সকল বাধা ভাঙতে পারে
  • এ বয়সে কোনো বাধা ভাঙতে হয় না
  • এ বয়সে পরিবারের সকলের সহযোগিতায় চলা যায়
  • এ বয়স ভয় বিশ্বাস করে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

  • নিয়ম ভাঙার
  • স্বাধীনভাবে চলার
  • যুদ্ধে অংশগ্রহণের
  • স্বেচ্ছাচারী হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছস্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি'- কেন?"এদেশের বুকে আঠারো আসুক নেমে।” পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?এ দেশের বুকে কবি কোন বয়স কামনা করেছেন?'আঠারো বছর বয়স' কবিতায় কবির প্রত্যাশা ব্যক্ত হয়েছে কোন চরণে?চারপাশের অন্যায় ও বৈষম্য দেখে কারা ক্ষুব্ধ হয়ে ওঠে?কবি স্টিমারের সঙ্গে তারুণ্যের তুলনা করেছেন কেন?এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়'আঠারো বছর বয়স' কীসে বাঁচে?আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয় কেন?আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?কবির মতে, আঠারো বছর বয়সে মানুষ কীসের ঝুঁকি নেয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।